শিরোনামঃ

জামায়াতে ইসলামী থেকে সভাপতির পদত্যাগ



নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় কান্দি ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো: আবুল কালাম শেখ।


আজ শুক্রবার (২০ নভেম্বর) সকালে নিজ বাড়ীতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন তরে পদত্যাগের ঘোষণা দেন তিনি।


মো: আবুল কালাম শেখ বলেন, আমাকে এক বছর আগে কোটালীপাড়া উপজেলা জামায়াতের পক্ষ থেকে অলিখিতভাবে কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতির দায়িত্ব দেয়া হয়েছিল। তবে আমি তিন মাস আগে আমার দায়িত্বশীলদের বলেছিলাম আমি এ দায়িত্ব পালন করতে অপারগ এবং আমি পদত্যাগ করলাম। তবে এ বিষয়টি এলাকার সাধারণ মানুষ না জানায় আমি গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানালাম। আমি আজ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলাম কান্দি ইউনিয়ন সভাপতির পদ থেকে পদত্যাগ করলাম।


তিনি আরো বলেন, আমার উপর কোন চাপ নেই, কোন ভয়ভীতিও নেই। আমি নিজ থেকেই পদত্যাগ করলাম। এই দায়িত্বে থেকে দলীয় কায্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। তাই নিজ সিদ্ধান্তে সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলাম। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?