শিরোনামঃ

খোলা হলো মুকুসদুপুর আওয়ামী লীগ কায্যালয়  আবারো উত্তপ্ত হয়ে উঠেছে গোপালগঞ্জ, প্রকাশ্যে আওয়ামী লীগের মিছিল-সমাবেশ


নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : কয়েক দিনের সংহিসতার পর জনজীবন স্বাভাবিক হলেও আবারো উত্তপ্ত হয়ে উঠেছে গোপালগঞ্জ। ৫৫ প্লাটুন বিজিবি ও ১৫ প্লাটুন আনসার ব্যাটেলিয়ান মোতায়েন করা হলেও প্রকাশ্যে মিছিল ও সমাবেশ করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তবে জেলার কোথাও সহিংসতার খবর পাওয়া যায়নি।


আজ রবিবার (২২ নভেম্বর) সকাল ও দুপুরে জেলা শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, সকাল থেকেই জেলার সড়কগুলোতে চলছে রিক্সা ও ইজিবাইকসহ সব ধরনের যানবাহন। শহরের বাজারগুলো খুলেছে সব ধরনের দোকানপাট। বাজারগুলোতে বেড়েছে সাধারন মানুষের ভীড়। এদিকে গোপালগঞ্জে সড়ক মহাসড়ক দিয়ে যান চলাচল শুরু হলেও ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা এবং গোপালগঞ্জ-রাজশাহী-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। জেলার সার্বিক পরিস্থিত বিবেচনায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ রবিবার থেকে ক্লাশ ও পরীক্ষা অনিদৃষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে। পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কায্যক্রম এখনো বন্ধ রয়েছে। জেলার শৃঙ্খলা পরিস্থিতি পরিস্থিতি ঠিক রাখতে নতুন করে ২৬ প্লাটুন সহ ৫৫ প্লাটুন বিজিবি ও ১৫ প্লাটুন আনসার ব্যাটেলিয়ান মোতায়েন করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন ও সড়ক জুড়ে টহলে দিতে দেখা গেছে।


তবে, এই মাঝে আবারো উতপ্ত হয়ে উঠেছে। জেলার কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ বিক্ষোভ মিছিল উপজেলার সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগ কায্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে ৮ দফা দাবীতে বিক্ষোভ সমাবেশ করে। অপরদিকে, কাশিয়ানী উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ঘোষিত দলীয় প্রোগ্রাম এর অংশ হিসেবে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল করেছে। দলীয় কায্যালয় থেকে একটি বিক্ষোভ মিচিল বের হলে বিভিন্ন সড়ক ঘরে একই স্থানে এসে শেষ হয়।


এছাড়া, মুকসুদপুরে দীর্ঘদিনের নীরবতা ভেঙে দলীয় কার্যালয় খুলে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মুকসুদপুর পৌর শহরের বিভিন্ন সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।


দলীয় কর্মসূচির অংশ হিসেবে প্রথমে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে দলীয় ব্যানার টাঙানো হয়। পরে কার্যালয় থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো।


বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার। এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মদ মুক্তসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


দীর্ঘদিন পর দলীয় কার্যালয় খুলে নেতাকর্মীদের মিছিল ও স্লোগানে মুকসুদপুরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এ কর্মসূচিকে ঘিরে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নানা আলোচনা চলছে। মুকুসদুপুরে মিছিল করে দূর্ঘী আড়াই বছর পর খোলা হয় দলীয় কায্যালয়। তবে আতংক কমে গেছে বলে মনে করেন সাধারন মানুষ। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?