শিরোনামঃ

গৌরনদীতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বার্থী ইউনিয়ন বিএনপির মোটরসাইকেলের বিক্ষোভ মিছিল

গৌরনদী (প্রতিনিধি) :

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ড এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে প্রায় ৫০০ মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল করেছে বার্থী ইউনিয়ন বিএনপি।


বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু ও সদস্যসচিব চুন্নু সরদারের নেতৃত্বে মিছিলটি বের করা হয়।


মিছিলটি উপজেলার কটকস্থল এলাহী পাম্প থেকে শুরু হয়ে বার্থী বাজার, বাঘমারা, বড় দুলালী, বিএনপি বাজার, বাজগাতী, নন্দনপট্টি ও রাজাপুর প্রদক্ষিণ করে টরকী হয়ে গৌরনদী বাসস্ট্যান্ডে বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।


মিছিল-পরবর্তী বক্তব্যে বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু বলেন, আওয়ামী লীগের বিভিন্ন অন্যায় ও কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত এ ধরনের কর্মসূচিকে সাধারণ মানুষ ইতিবাচকভাবে দেখছে। জনগণের স্বার্থ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে অন্যায়ের প্রতিবাদ অব্যাহত রাখতে হবে।


সদস্যসচিব চুন্নু সরদার বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণ মেনে নেবে না। জনগণের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাঠে থাকবে।


মিছিলে উপস্থিত ছিলেন বার্থী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবার বয়াতি, দেলোয়ার হোসেন সরদার, শাহজাহান ফকির, মিজান মৃধা মিজু ও মো. আব্বাসসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতাকর্মীরা। তাঁদের মধ্যে ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সালাম বেপারী, সহসাধারণ সম্পাদক হাবুল খলিফা, শহীদ সরদার, সোহরাব খান, ২ নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ আলী মেলকার, সরোয়ার সরদার, ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি শহীদ চাপরাসি, আনিচ বেপারী, মিন্টু মোল্লা, কাওছার ফকির, লিটন সরদার, রিপন বেপারী, মিন্টু হাওলাদার ও পারভেজ বয়াতি উল্লেখযোগ্য।


উল্লেখ্য, সম্প্রতি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা এবং দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এসব ঘটনার প্রতিবাদেই বার্থী ইউনিয়ন বিএনপি এ মোটরসাইকেল বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?