- প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬ ০৩:২৭ পিএম
টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে বিএনপি নেতার পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগ করেছেন ডুমুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নরেশ বিশ্বাস (৩২)।
আজ রবিবার (২২ নভেম্বর) দুপুর ১টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নরেশ বিশ্বাস জানান, তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে বিভিন্ন পরিস্থিতিতে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। তবে ডুমুরিয়া ইউনিয়নে বিএনপির বর্তমান কার্যক্রম ও কর্মকাণ্ড তার পছন্দ না হওয়ায় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এ ছাড়া শারীরিক অসুস্থতা ও পারিবারিক জটিলতার কারণেও তিনি বিএনপি থেকে পদত্যাগ করেছেন বলে জানান। তিনি বলেন, সম্পূর্ণ সচেতনভাবে ও স্বেচ্ছায় এ সিদ্ধান্ত নিয়েছেন।
স্থানীয় সংবাদকর্মীদের উপস্থিতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে নরেশ বিশ্বাস আরও জানান, এখন থেকে বিএনপির কোনো সাংগঠনিক কার্যক্রমে তিনি যুক্ত থাকবেন না। পাশাপাশি ভবিষ্যতে অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গেও সম্পৃক্ত না থাকার সিদ্ধান্ত নিয়েছেন। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা ও দশমিনার বিভিন্ন খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলে ভাড়া কমানোর দাবি জানিয়েছেন জেলা...
-
সঞ্জিব দাস, গলাচিপা , পটুয়াখালী, প্রতিনিধি ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে গত তিনদিন ধরে টানা বৃষ্টিতে পটুয়াখালীর গলাচিপায় তরমুজ চাষিদের ব্যাপক ক্ষতি...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগ করেছেন ডুমুরিয়া ইউনিয়নের ৭ নম্বর...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!