- বরিশালে জমজম নার্সিং কলেজের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা
- প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬ ১২:২৮ এএম
বরিশালে জমজম নার্সিং কলেজের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা
বরিশালে জমজম নার্সিং কলেজের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগরীর নগরীর বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও মেধাবীদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জমজম নার্সিং কলেজের চেয়ারম্যান সাজ্জাদুল হক।
প্রধান অতিথি ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. আব্বাস উদ্দিন খান। স্বাগত বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লাবিবা তালুকদার।
এ সময় বক্তব্য দেন স্পার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসাইন খান, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. খালিদ সাইফুল্লাহ, জেলা পাবলিক হেলথ নার্স ও সিভিল সার্জন অফিসের প্রতিনিধি মো. কামরুল হাসানসহ আমন্ত্রিত অতিথিরা।
ডিপ্লোমা অষ্টম ব্যাচের বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় শিক্ষক ও বিদায়ী শিক্ষার্থীরা স্মৃতিচারণমূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান, আইএইচটি অ্যান্ড ম্যাটস বিভাগের প্রমো ভিডিও প্রদর্শন এবং অতিথিদের বক্তব্য অনুষ্ঠিত হয়। এতে বরিশাল নার্সিং কলেজ, শের-ই-বাংলা মেডিকেল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
বরিশালে জমজম নার্সিং কলেজের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগরীর নগরীর বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল...
-
আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ...
-
গৌরনদী (প্রতিনিধি) :বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ড এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!