- প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬ ০৩:৩০ পিএম
গলাচিপায় ঘূর্ণিঝড় আকভানের প্রভাব তরমুজ চাষিদের মাথায় হাত
সঞ্জিব দাস, গলাচিপা , পটুয়াখালী, প্রতিনিধি
ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে গত তিনদিন ধরে টানা বৃষ্টিতে পটুয়াখালীর গলাচিপায় তরমুজ চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে। ইতিমধ্যে তরমুজের চারা অর্ধেক ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছেন চাষীরা। এ বৃষ্টির প্রভাবে তরমুজ ফলনে অন্তত ১৫ দিন পিছিয়ে গেছে বলে জানান উপজেলা কৃষি অফিস। গলাচিপা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর গলাচিপায় তরমুজ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২ শ হেক্টর। এরমধ্যে আগাম জাতের তরমুজের জন্য কৃষকরা অন্তত ১০ হেক্টর জমিতে তরমুজের চারা রোপণ করা হয়েছি। কিন্তু ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে কৃষকের অর্ধেক চারা পঁচে গেছে বলে জানা গেছে। কৃষকের এ অপূরণীয় ক্ষতি পুষিয়ে উঠা কঠিন হবে বলে ধারণা করা হচ্ছে। ফলে তরমুজ চাষেল শুরুতেই কৃষকের এ অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে তারা সমন্বিত চাষ পদ্ধতিতে ঝুঁকছেন। গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের তরমুজ চাষি মো. আলমগীর হাওলাদার বকলেন, এ বছর আমি ৫ একর জমিতে আগাম জাতের তরমুজ চাষ করারা জন্য ক্ষেত প্রস্তুত করি। আমাদের চারাও করা হয়ে গেছে। কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে হঠাৎ করে আবহাওয়া খারাপ হওয়ায় তিনদিন ধরে বৃষ্টি হচ্ছে। এতে আমার ৯ হাজার চারার মধ্যে ৪ হাজার চারা পঁচে গেছে। ধারণা করি আমার প্রায় ৪৫ হাজার টাকার ক্ষতি হয়ে গেছে।
গলাচিপা পৌর এলাকার মাঝের চরের তরমুজ চাষি মো. জাকির সরদার বলেন, বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে একটুও বিশ্রাম নিতে পারি নাই। সারাদিন চারা রক্ষা করার জন্য পলিথিন দিয়ে ঢেকে রাখার চেষ্টা করি। কিন্তু বৃষ্টি হলে পলিথিন দিয়ে যতই ঢাকি রক্ষা তো আর হয় না। কিন্তু মন তো মানে না। চোখের সামনে হাজার হাজার টাকার ক্ষতি হচ্ছে। জানি না এ ক্ষতি পূরণ হবে কি না। এখন আর্থিক ক্ষতি পুষিয়ে উঠতে সমন্বিত চাষ করবো। তিনি আরো বলেন, আগে তরমুজ চাষ করলে ওই ক্ষেতে আর অন্যকোন ফসল চাষ করা হতো না। এবার আমি তরমুজ চাষের পাশাপাশি ওই ক্ষেতের ‘আল’ এর পাশে হাইব্রিড মুগডাল, লাউ, শশাসহ বিভিন্ন সবজ্বির চাষ করবো। এ প্রসঙ্গে গলাচিপা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আকরামুজ্জামান বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে তিনদিন ধরে বৃষ্টি হওয়ায় তরমুজ চাষিরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন এটা সত্য। কিন্তু গলাচিপায় এখনো ব্যাপকভাবে তরমুজ চাষ শুরু হয়নি। এর মধ্যে যারা আগাম জাতের তরমুজ চাষ করেছে তাদের ক্ষতি হয়েছে। এছাড়া গত জুন জুলাই মাসে অতিবৃষ্টির কারণে অনেক জমিতে ধান চাষ করা সম্ভব হয়নি। ওইসকল জমিতেই আগাম জাতের তরমুজ চাষ করা হয়েছে। তবে আগামী চার মাস আবহাওয়া ঠিক থাকলে তরমুজ চাষিরা লাভবান হবেন।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা ও দশমিনার বিভিন্ন খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলে ভাড়া কমানোর দাবি জানিয়েছেন জেলা...
-
সঞ্জিব দাস, গলাচিপা , পটুয়াখালী, প্রতিনিধি ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে গত তিনদিন ধরে টানা বৃষ্টিতে পটুয়াখালীর গলাচিপায় তরমুজ চাষিদের ব্যাপক ক্ষতি...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগ করেছেন ডুমুরিয়া ইউনিয়নের ৭ নম্বর...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!