- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬ ০৫:৩৩ পিএম
বরিশালে ১২ মেধাবী শিক্ষার্থীকে মনোরমা বসু মাসীমা শিক্ষাবৃত্তি প্রদান
বরিশালে অদম্য মেধাবী ১২ শিক্ষার্থীকে ‘মনোরমা বসু মাসীমা শিক্ষাবৃত্তি-২০২৬’ প্রদান করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরীর কালীবাড়ী রোডে সমাজসেবা অধিদপ্তরের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে মনোরমা বসু মাসীমা আনন্দ নিবাস-স্বাস্থ্য ও শিক্ষাকেন্দ্র।
বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামী এবং নারী ও মানবমুক্তি আন্দোলনের অন্যতম অগ্রপথিক মনোরমা বসু মাসীমার স্মৃতি রক্ষার্থে প্রতিষ্ঠিত এ শিক্ষাকেন্দ্রের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোরমা বসু মাসীমা আনন্দ নিবাস-স্বাস্থ্য ও শিক্ষাকেন্দ্রের সভাপতি এবং আইসিডিএর প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার জাহিদ। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সদস্য ও আইসিডিএর সাবেক নির্বাহী পরিচালক এবং বর্তমান উপদেষ্টা সালমা খান, প্রতিষ্ঠানটির সদস্য ও আইসিডিএর উপদেষ্টা পরিষদের সদস্য শুভংকর চক্রবর্তী।
আইসিডিএর নির্বাহী পরিচালক কাজী নওশাদ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর বরিশালের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ও সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ, সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক ও আইসিডিএর কার্যকরী পরিষদের সদস্য কাজী মিজানুর রহমান ফিরোজ, প্রফেসর এম এ মোতালেব, অধ্যাপিকা টুনু রানী কর্মকার, অধ্যাপক আমিনুর রহমান খোকন, শিউলি সাহা, প্রশান্ত কুমার সাহা, কাজী সেলিনা, অ্যাডভোকেট সুভাষ চন্দ্র দাস, অ্যাডভোকেট হিরন কুমার দাস মিঠু, আফরোজা নিপা, মিজানুর রহমান সেলিম, প্রফেসর বিমল চক্রবর্তী, জবা চক্রবর্তী এবং বরিশাল বৃদ্ধাশ্রমের পরিচালক শাখাওয়াত হোসেন।
এছাড়া সাবেক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী চিকিৎসক সাদিয়া আফরিন হারিছা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, তাদের অভিভাবক, আইসিডিএর প্রধান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
এ বছর শিক্ষাবৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থী হলেন অর্ণব সাহা, তাবিয়া ভূমি, কলি মুখার্জী, আঁশপ্রিয়া মজুমদার, মুশফিকূল ইসলাম সিফাত, মো. রনি মোল্লা, আশফি আক্তার, রুকাইয়া ইসলাম রিমি, রৌশান জাহান রশনী, ফাতেমা আক্তার মনি, মোসা. মুন্নি আক্তার ও আয়শা আক্তার।
বৃত্তি পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন এবং মনোরমা বসু মাসীমা আনন্দ নিবাস-স্বাস্থ্য ও শিক্ষাকেন্দ্রের প্রতি কৃতজ্ঞতা জানান।
এই বিভাগের আরো খবর
-
বরিশালে জমজম নার্সিং কলেজের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগরীর নগরীর বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল...
-
আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ...
-
গৌরনদী (প্রতিনিধি) :বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ড এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!