- প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬ ০৬:৫১ পিএম
হায়রে মৃত্যু! চরফ্যাশনে একই দিনে তিনটি মর্মান্তিক মৃত্যু
কামরুল সিকদার ভোলা প্রতিনিধি॥
হায়রে মৃত্যু! কে কখন কীভাবে পৃথিবীর মায়া ত্যাগ করবেন তা কেউ জানে না। চরফ্যাশন ও আশপাশের এলাকায় একই দিনে তিনটি মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়ন পরিষদ সচিব মো. জামাল হোসেন (৪৭) গতকাল শুক্রবার সকাল পৌনে ১০টায় হঠাৎ স্টোক করেন। পরিবারের লোকজন দ্রুত নিকটস্থ চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে দুলারহাট থানার আহাম্মদ পুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুল হক হাওলাদারের বড় ছেলে আনাস(২৪) মালয়েশিয়া সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। প্রবাশে ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। এদিকে একই ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের সাংবাদিক এম আমির হোসেনের চাচাতো ভাই হারুনের ছেলে নবম শ্রেণীর শিক্ষার্থী রোহান বুধবার বিকেল ৪টার দিকে মাঠে ফুটবল খেলার সময় মাথায় দিয়ে হেড দিতে গিয়ে ফুটবলের আঘাতে আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার ভোর ৫ টা ১০মিনিটে তার মৃত্যু হয়।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি: রাষ্ট্রপতি ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!