- প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫ ১২:৩৩ পিএম
মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালসহ দক্ষিণাঞ্চলে নানা কর্মসূচি
সাকিব উল হক
বরিশাল প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালসহ সমগ্র দক্ষিণাঞ্চলে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে বরিশাল পুলিশ লাইন্সে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা হয়।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সোয়া ৭টায় নগরীর ত্রিশ গোডাউন সংলগ্ন বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণসহ শহীদ এডিসি কাজী আজিজুল ইসলামের কবর জিয়ারত ও দোয়া মোনাজাতে অংশ নেন পুলিশ-প্রশাসনসহ সর্বস্তরের মানুষ।
সকাল ৯টায় বরিশালের ঐতিহাসিক বেলপার্কে বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু-কিশোরদের সম্মিলিত কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। এ উপলক্ষে সকাল ১০টায় বেলপার্কে তিন দিনব্যাপী বিজয় মেলারও উদ্বোধন করা হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে জেলা পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে। পাশাপাশি শিশুদের অংশগ্রহণে রচনা, আবৃত্তি ও মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও প্রদর্শনী ফুটবল, টি-টুয়েন্টি ক্রিকেট, হাডুডু ও কাবাডি খেলার আয়োজন রাখা হয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষে বরিশাল জাদুঘর, শিশুপার্ক ও দুর্গাসাগর দিঘী শিশুদের জন্য বিনামূল্যে উন্মুক্ত থাকবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। দিবসটি উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা এবং দেশের উন্নতি ও সমৃদ্ধি কামনায় সব মসজিদসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।
এছাড়া বরিশাল বন্দরে বাংলাদেশ নৌবাহিনীর সমর নৌযান সর্বসাধারণের প্রদর্শনের জন্য উন্মুক্ত থাকবে। মহান বিজয় দিবস উপলক্ষে সব সরকারি ও বেসরকারি ভবনে আলোকসজ্জার ব্যবস্থাও করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!