- প্রকাশিত: ২০ জুন ২০২৫ ০৮:০০ পিএম
যশোরে ছাত্রশিবিরের “জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট” ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
আব্দুল্লাহ, জেলা প্রতিনিধিঃ
যশোরে ছাত্রশিবিরের “জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট”অনুষ্ঠিত
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে “জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট” উপলক্ষে যশোর আন্তঃশাখা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
২০ জুন (শুক্রবার) সকাল সাড়ে ৮টায় যশোর জেলা নাজমুল হুদা স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে যশোর শহর শাখা ও জেলা পশ্চিম শাখা প্রতিদ্বন্দ্বিতা করে। উক্ত খেলায় যশোর জেলা পশ্চিম শাখা শাখা(৬- ৪) গোলে বিজয় অর্জন করে।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক ইন্জিনিয়ার তানভীর উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সুস্থতার প্রধান উপাদান হলো শারীরিক কসরত। শুধু শারীরিক সুস্থতা নয়, মানসিক সুস্থতার জন্যও খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ফুটবল খেলা দেহের জন্য অত্যন্ত উপকারী।”
তিনি আরও বলেন, “এটি কেবল একটি খেলা নয়, বরং এটি জুলাইয়ের গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতিকে ধারণ করে। এই টুর্নামেন্ট তাদের আত্মত্যাগকে স্মরণ করার একটি অনন্য প্রয়াস। জুলাইয়ের চেতনা জাগ্রত রাখতে এই আয়োজন একটি মাইলফলক হয়ে থাকবে।”
এতে আরও উপস্থিত ছিলেন যশোর শহর ছাত্রশিবিরের সভাপতি আহম্মদ ইব্রাাহিম শামীম , জেলা পশ্চিম শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, জেলা সেক্রেটারি ইসমাইল হোসেন, শহর দপ্তর সম্পাদক খালিদ হাসান, জেলা স্পোর্টস সম্পাদক খালিদ হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এই বিভাগের আরো খবর
-
নবীন শিক্ষার্থীদের সঙ্গে সিনিয়রদের পরিচিতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের নিয়ে নৌকা...
-
বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণদের মাঠমুখী করা এবং দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির লক্ষ্য নিয়ে প্রথমবারের মতো একসঙ্গে ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট...
-
বরিশালের উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অপহরণের ৩ দিন পর সাতক্ষীরা জেলার ভোমরা সীমান্ত এলাকা থেকে অপহৃত শিশু সাজিম শিকদার ইয়াছিনকে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!