- ববি প্রতিনিধি, আহম্মদ আব্দুল্লাহ
- প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬ ১১:২০ পিএম
কপ৩১-এ উপকূলের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহেল রানা
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রতিনিধি: তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলন কপ৩১-এ বাংলাদেশের যুব প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন ববির লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সোহেল রানা। আন্তর্জাতিক এই মঞ্চে তিনি দক্ষিণাঞ্চলীয় উপকূলের জলবায়ু-বিপন্ন মানুষের বাস্তব চিত্র, জলবায়ু ন্যায়বিচার এবং আন্তর্জাতিক অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবি তুলে ধরেছেন।
সোহেল রানা জানান, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান ০.৫ শতাংশেরও কম হলেও ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও লবণাক্ততার সবচেয়ে বড় শিকার এ দেশের উপকূলীয় মানুষ। বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের লাখ লাখ মানুষের জীবন-জীবিকা, শিক্ষা ও স্বাস্থ্য আজ হুমকির মুখে।
কপ৩১-এ বাংলাদেশের জলবায়ু কূটনীতির প্রসঙ্গে তিনি বলেন, “সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দ এবং ঋণের পরিবর্তে অনুদান দেওয়ার যে প্রস্তাব দিয়েছেন, তা অত্যন্ত সময়োপযোগী। পাশাপাশি ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ)-এর ‘আরাইজ’ (ARISE) কর্মসূচির প্রথম ধাপে বাংলাদেশ নির্বাচিত হওয়ায় ৩ কোটি মার্কিন ডলার পর্যন্ত অর্থায়নের সুযোগ তৈরি হয়েছে।”
তবে এই অর্থের সঠিক ব্যবহার নিয়ে সতর্ক করে তিনি বলেন, “আন্তর্জাতিক সম্মেলনে কত টাকার ঘোষণা এলো, তা দিয়ে জলবায়ু ন্যায়বিচার মাপা যায় না। প্রকৃত সাফল্য তখনই আসবে, যখন এই অর্থ সরাসরি উপকূলের ক্ষতিগ্রস্ত মানুষের হাতে পৌঁছাবে।”
সোহেল রানার মতে, প্রস্তাবিত ৩ কোটি ডলারের বিনিয়োগ পরিকল্পনায় চারটি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: উপকূলে সুপেয় পানির ব্যবস্থা, লবণাক্ততা-সহিষ্ণু কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন, টেকসই বেড়িবাঁধ ও আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং জলবায়ু-উদ্বাস্তুদের দীর্ঘমেয়াদি পুনর্বাসন।
বরিশাল অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, “উপকূলের ‘মান্তা’ বা ভাসমান সম্প্রদায়ের মতো অতি-দরিদ্র জনগোষ্ঠী জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় শিকার হলেও তারা সরকারি সেবা ও জলবায়ু নীতিতে উপেক্ষিত থাকে। প্রকল্পের নকশা তৈরির শুরু থেকেই নারী, প্রতিবন্ধী ব্যক্তি, ক্ষুদ্র মৎস্যজীবী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”
এ ছাড়া জলবায়ু প্রকল্পের অর্থ ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে স্বাধীন তদারকি, সামাজিক নিরীক্ষা (সোশ্যাল অডিট) এবং নীতিনির্ধারণী প্রক্রিয়ায় উপকূলীয় তরুণদের সক্রিয়ভাবে যুক্ত করার আহ্বান জানান ববির এই শিক্ষার্থী।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি: রাষ্ট্রপতি ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!