- প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬ ০১:০৫ পিএম
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলার সামগ্রিক ও বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
আজ শুক্রবার (২০ নভেম্বর) সকালে গণমাধ্যম কর্মীদের কাছে এ পত্র প্রেরণ করে বিশ্ববিদ্যালয় জনসংযোগ বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ নভেম্বর মঙ্গলবার রাত ১১টায় অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ৬ষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। পরবর্তীতে গোপালগঞ্জ জেলা ও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে রিজেন্ট বোর্ডের একই সিদ্ধান্তের আলোকে আগামী ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পত্রে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সব বিভাগ, দপ্তর ও প্রশাসনিক কর্মকর্তাদের এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও প্রদান করা হয়। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কবে নাগাদ শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করেনি।
এদিকে হঠাৎ করে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধের সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না। #
এই বিভাগের আরো খবর
-
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন ১নং আন্দারমানিক ইউনিয়নের পূর্বভঙ্গা গ্রামে মিলি (১৫) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা ও দশমিনার বিভিন্ন খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলে ভাড়া কমানোর দাবি জানিয়েছেন জেলা...
-
সঞ্জিব দাস, গলাচিপা , পটুয়াখালী, প্রতিনিধি ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে গত তিনদিন ধরে টানা বৃষ্টিতে পটুয়াখালীর গলাচিপায় তরমুজ চাষিদের ব্যাপক ক্ষতি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!