- প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫ ০৬:২৩ পিএম
এদেশে হিন্দু-মুসলমানের মধ্যে ভেদাভেদ থাকবেনা -ইঞ্জিনিয়ার সোবহান
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন-আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্ন এদেশে হিন্দু-মুসলমানদের মধ্যে কোনধরনের ভেদাভেদ থাকবেনা। গৌরনদী ও আগৈলঝাড়ায় আর কোনদিন ২০০১ সালের নির্বাচন পরবর্তী সময়ের ন্যায় কাউকে পালিয়ে রামশীল গিয়ে আশ্রয় নিতে হবেনা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সকল ধর্মের মানুষের জীবনের নিরাপত্তার দায়িত্ব আমি নিলাম।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে আটটায় বরিশাল বিভাগের সবচেয়ে বেশী হিন্দু অধ্যুষিত আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের দক্ষিণ বাহাদুরপুর হাটে হিন্দু সম্প্রদায়ের কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ক্লিন ইমেজের নেতা হিসেবে সর্বজন প্রিয় ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেছেন-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে প্রত্যেক সম্প্রদায়ের মানুষ একটি সুখী-সমৃদ্ধ দেশ পাবেন। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে।
বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান তার বক্তব্যে শ্লোগানের শুরে বলেন-‘হিন্দু-মুসলিম ভাই ভাই একে অন্যকে সামাজিক বন্ধনে পাশে চাই’। হিন্দু-মুসলিম ভাই ভাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট চাই।
প্রধান অতিথি হিসেবে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান অনুষ্ঠানস্থলে উপস্থিত হওয়ার পর হিন্দু সম্প্রদায়ের নারী ও পুরুষরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরন করে নেন। অনুষ্ঠানে সনাতন ধর্মের কয়েক হাজার নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে ১৯ মে মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার তেজগাঁওয়ের ভূমি ভবনে...
-
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি ঝালকাঠির নলছিটিতে এক কলেজ অধ্যক্ষের ঘুষিতে একই প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটরের দুইটি দাঁত ভেঙে পড়ে গেছে। উপজেলার কাঠিপাড়া এলাকায়অবস্থিত...
-
মাসুদ রেজা ফয়সাল:অসহায় ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরগুনার বামনায় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ১৯ মে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!