- প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫ ০৭:০০ পিএম
গোপালগঞ্জ ব্লাড ডোনেট গ্রুপের তৃতীয় বার্ষিকী পালন
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : কেক কাটা, আলোচনা সভা ও দুস্থঃ শিশুদরে মধ্যে খাবার বিতরনের মধ্য দিয়ে গোপালগঞ্জ ব্লাড ডোনেট গ্রুপের তৃতীয় বার্ষিকী পালন করা হয়েছে।
আজ শনিবার (০১ লভেম্বর) বিকেলে গোপালগঞ্জ জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না। গোপালগঞ্জ ব্লাড ডোনেট গ্রুপের সভাপতি যোবায়ের খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক বাদল সাহা। আলোচনা সভা শেষে দুস্থঃ ছেলে-মেয়ে ও সংগঠনের সদস্যদের নিয়ে কেক কাটা হয়। এসময় দুস্থঃ ছেলে-মেয়েদের কেক খাইয়ে দেন অতিথিরা। অনুষ্ঠান শেষে অর্ধশতাধিক দুস্থঃ ছেলে-মেয়েকে খাবার পরিবেশন করা হয়।
এসময় গোপালগঞ্জ ব্লাড ডোনেট গ্রুপের সভাপতি যোবায়ের খান বলেন, গোপালগঞ্জ ব্লাড ডোনেট গ্রুপ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। বিশেষ করে যাদের রক্তের প্রয়োজন গোপালগঞ্জ ব্লাড ডোনেট গ্রুপ বিশেষ করে তাদের রক্তের ব্যবস্থা করে যাচ্ছে। এছাড়া বিভিন্ন সময় সাধারন মানুষের মাঝে শীত বস্ত্র, খাবার, শরবত বিতরনসহ সামাজিক কাজ করে যাচ্ছে। আগামীতেও আমারও এ যাত্রা অব্যাহত থাকবে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!