- প্রকাশিত: ৬ জুন ২০২৫ ০৩:৪০ এএম
ডাম্প ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রীর মৃত্যু, আটক চালক
কক্সবাজারের টেকনাফ মহাসড়কে ডাম্প ট্রাকের ধাক্কায় মো. ইকবাল (৫০) নামের এক অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক হোয়াইক্যং কাঞ্জরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইকবাল টেকনাফ উপজেলার হোয়াইক্যং নয়াপাড়া মাস্টার আব্দুল বারীর ছেলে।
এসময় ঘাতক ডাম্পট্রাকের চালক নুরুল বশরকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার চালক চকরিয়ার ফাঁসিয়াখালী মৃত ইউসুফের ছেলে।
নিহত মো. ইকবালের ভাই আব্দুল গাফ্ফার বলেন, টেকনাফগামী একটি ডাম্প ট্রাক দ্রুত গতিতে যাওয়ার সময় অন্যদিক থেকে আসা অটোরিকশাকে ধাক্কা দেয়। অটোরিকশায় থাকা আমার ভাইয়ের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. কাইয়ুম উদ্দিন চৌধুরী জাগো নিউজকে বলেন, হোয়াইক্যং কাঞ্জরপাড়ায় ডাম্প ট্রাকের ধাক্কায় পা বিচ্ছিন্ন হয়ে মৃত্যু হওয়া অটোরিকশা যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঘাতক ডাম্পট্রাক ও দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ডাম্প ট্রাকচালককেও আটক করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
বৈষম্য ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। তবে সেই সরকারের অন্যতম প্রভাবশালী...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!