- প্রকাশিত: ৪ আগস্ট ২০২৫ ০৯:১৪ পিএম
তারুণ্যের উৎসব উপলক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে নারিকেলের চারা বিতরণ
"সবুজে থাকি সবুজে বাঁচি, তারুণ্যের স্বপ্ন বুনি"-এই শ্লোগানের মধ্য দিয়ে বরিশালে উদযাপন হলো তারুণ্যের উৎসব ২০২৫। এ উপলক্ষ্যে নগরীর সাগরদিতে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্যোগে এর নিজস্ব ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে নারিকেলের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার। ব্রির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহম্মাদ আশিক ইকবাল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএই বরিশালের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হাছিনা খাতুন, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার শেখ হাবিবুর রহমান, ব্রির বৈজ্ঞানিক কর্মকর্তা রোজোয়ান বিন হাফিজ প্রান্ত, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক প্রমুখ।
চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, গাছ অকৃত্রিম বন্ধু। আমাদের অক্সিজেন দেয়। মৌলিক চাহিদা পুরণ করে। পরিবেশকে রাখে অনুকুলে। তাই গাছ লাগিয়ে দেশটাকে সবুজ বেষ্টনীতে পরিণত করতে হবে।
আর এ কাজে তরুণদের এগিয়ে আসা দরকার। কেননা, এরাই একদিন জাতিকে পরিচালিত করবে। অনুষ্ঠান শেষে ৩০ জন শিক্ষার্থীর মাঝে বারি নারিকেল-২ এর চারা বিতরণ করা হয়।
পরে ব্রির ক্যাম্পাসে ৩ টি গাছের চারা রোপণ করা হয়।
এই বিভাগের আরো খবর
-
বরিশালের বানারীপাড়ায় গভীর শ্রদ্ধায় পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। দিবসটি উপলক্ষে বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের স্মরণে...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, সংসদে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং জুলাই সনদ বাস্তবায়নে সরকার...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল খেলা দেখানোর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। জানা যায়,...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!