- প্রকাশিত: ৫ আগস্ট ২০২৫ ১০:২৮ এএম
বরগুনার তালতলীতে অন্যত্র বিয়ের খবরে আলমের বাড়িতে প্রেমিকার অনশন
মংচিন থান, তালতলী প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে প্রেমিকের অন্যত্র বিয়ে করার খবর পেয়ে প্রেমিকের বাড়ি এসে তিন দিন ধরে অনশন করছেন এক তরুণী। বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দিয়েছে তিনি। এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনার খবর পেয়ে পালিয়ে গেছেন প্রেমিক আলম লস্কারের পরিবারের সদস্যরা।
ঘটনাটি ঘটেছে উপজেলার ছোটবগী ইউনিয়নের জাকিরতবক গ্রামে। প্রেমিক আলম লস্কার (৩০) একই গ্রামের তনু লস্কারের ছেলে ও তালতলী উপজেলা নির্বাচন অফিসের নাইট গার্ড কর্মচারী।
অনশন করা প্রেমিকা বলেন, 'গত ১ বছর আগে আলম লস্কারের সাথে স্থানীয় ঘটকের মাধ্যমে পরিচয় হয়। এরপর দু'জনের মধ্যে সম্পর্ক হয়। পরে আলম বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে শারীরিক সম্পর্ক করে আসছে। পরে গত শুক্রবার ০১ আগষ্ট থেকে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়।'
ওই তরুণী আরও বলেন, 'পরে খোঁজ নিয়ে জানতে পারি, আলম পারিবারিকভাবে গত শুক্রবার (০১ আগষ্ট) অন্যত্র বিয়ে করেছেন। এটা শুনে আমি রবিবার (০৩ আগষ্ট) সকালে তার বাড়িতে বিয়ের জন্য এসেছি। আজ মঙ্গলবার পর্যন্ত অনশন করে যাচ্ছি। আমাকে আলম বিয়ে না করলে এই বাড়ি থেকে যাব না। এ সময় ওই তরুণীকে বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দেন তিনি।'
এ বিষয়ে অভিযুক্ত আলম লস্কারের সঙ্গে যোগাযোগ করতে তার মোবাইলে একাধিকবার কল দিলেও তা বন্ধ পাওয়া যায়। তাই তার বক্তব্য পাওয়া যায়নি। ছোটবগী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নীনা বেগম বলেন, 'আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।'
তালতলী থানার ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, 'বিষয়টি জেনেছি, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।###
এই বিভাগের আরো খবর
-
বিক্রম আকাশ গৌরনদী প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং গর্ভের...
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনা উপজেলার ২নং বামনা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় ইউনিয়ন...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গুর প্রকৃত চিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি হাসপাতালের হিসাবের সঙ্গে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর তথ্যে দেখা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!