- প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫ ০৫:২১ পিএম
নিখোঁজের ১২ দিন পর গোপালগঞ্জে কৃষকের গলিত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে প্রদীপ বিশ্বাস (৪৫) নামের এক কৃষকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (০১ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার শুরগ্রাম ডালিম ভিটা বিলে কচুরীপানার মধ্য থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বৌলতলী পুলিশ ফাঁড়িক উপ-পরিদর্শক ইমানুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত প্রদীপ বিশ্বাস গোপালগঞ্জ সদর উপজেলার শুরগ্রামের জগদীশ বিশ্বাসের ছেলে।
বৌলতলী পুলিশ ফাঁড়িক উপ-পরিদর্শক ইমানুল হোসেন জানান, ১২ দিন আগে কালিপূজার আগের দিন রাতে তিনি বাড়ি থেকে বাইরে যান। এরপর থেকে তাকে আর পাওয়া যায়নি।
পরে আজ দুপুরে স্থানীয়রা শুরগ্রাম ডালিম ভিটা বিলে কচুরীপানার মধ্যে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশ থকর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ময়না তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। #
এই বিভাগের আরো খবর
-
# এক শিক্ষকের নামই রয়েছে ৭ টি গবেষণাপত্রেরোকাইয়া: যবিপ্রবি প্রতিনিধি গবেষণাপত্রে লেখকত্ব বা প্রতিষ্ঠানের পরিচয় নিয়ে সমস্যা, তথ্যসূত্র বা রেফারেন্স সংক্রান্ত...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর গলাচিপায় জামায়াতের গণমিছিল হয়েছে।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!