- প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫ ০৬:১৯ পিএম
ইন্দুরকানীতে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী প্রতিনিধি:
‘সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে শনিবার (১ নভেম্বর) সকালে এ কর্মসূচি পালিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের পর উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও প্রশাসক হাসান বিন মোহাম্মদ আলী।
ইন্দুরকানী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ ফায়জুল কবির তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ ওলিউর রহমান, উপজেলা সমবায় অফিসার মোঃ কামরুল আহসান, মোঃ মিজানুর রহমান তালুকদার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কে এম মামুনুর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল আমিন সিকদার, মোঃ কামরুল ইসলাম প্রমুখ।
এই বিভাগের আরো খবর
-
বিক্রম আকাশ গৌরনদী প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং গর্ভের...
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনা উপজেলার ২নং বামনা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় ইউনিয়ন...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গুর প্রকৃত চিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি হাসপাতালের হিসাবের সঙ্গে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর তথ্যে দেখা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!