শিরোনামঃ

আওয়ামী লীগ নেতার বাড়ির পাশে দুই ককটেল বিস্ফোরণ


নিজস্ব প্রতিবেদক:

বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতার বাড়ির পাশে দুইটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত নয়টার দিকে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা  আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর বাড়ির কাছে এই বিস্ফোরণ ঘটানো হয়। এতে ওই আওয়ামী লীগ নেতার পরিবার সহ স্থানীয়রা আতংকিত হয়ে পরেন। 


সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী বিপাশা গুহ বলেন, আমার স্বামী রাজনৈতিক কারনে বাড়ি ছাড়া। দেবর মিথ্যে মামলায় জেলজাহতে। বাড়িতে বৃদ্ধ শশুর-শাশুড়ি ও পরিবারের অন্যান্য সদস্যরা আছেন। রাত নয়টার দিকে বাড়ির প্রায় তিনশ' ফুট দূরত্বে রাতের আধারে কে বা কারা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় । এতে পরিবারের ছোট বড় সদস্যরা আতংকিত হয়ে পড়ে।


গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?