শিরোনামঃ

আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের তৎপরতায় রক্ষা পেয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান


নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ :


গোপালগঞ্জে ২টি থানা পোড়ানো হলেও আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের তৎপরতায় রক্ষা পেয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। ফলে ব্যাপক ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে সাধারণ মানুষ।


জানাগেছে, গত কয়েকদিনের আন্দোলনে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।


১৯ নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউনে জেলা জুড়ে আন্দোলন শুরু করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে আওয়ামী লীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতাদের তৎপরতায় জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, জেলা কারাগার, সদর থানা হামলা থেকে রক্ষা পায়।


স্থানীয়রা জানায়, গত কয়েকদিন ধরে জেলা শহরের বাইরে অন্যান্য  উপজেলায় ব্যাপক হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে। তবে জেলা সদরে কোন সরকারি প্রতিষ্ঠানে হামলা-ভাংচুরের ঘটনা ঘটে নি। এতে আমাদের জনমাল রক্ষা পেয়েছে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?