- ঝালকাঠি প্রতিনিধি
- প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬ ০৪:৫৬ পিএম
নলছিটিতে ট্রলি উল্টে নিহত ১, আহত ২
ঝালকাঠির নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ট্রলি উল্টে ফোরকান গাজী (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঝালকাঠি-নলছিটি আঞ্চলিক মহাসড়কের ষাটপাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে একটি ট্রলি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের পাশে উল্টে যায়। এতে ট্রলিতে থাকা ব্যক্তিরা ছিটকে পড়ে হতাহত হন। ঘটনাস্থলেই ফোরকান গাজীর মৃত্যু হয়।
নিহত ফোরকান গাজী ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দেউরী এলাকার মরতুজা গাজীর ছেলে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই বিভাগের আরো খবর
-
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্র যেন এক অধরা ‘সোনার হরিণ’। এই হরিণের সন্ধানে যুগের পর যুগ উন্মুখ হয়ে আছে দেশের সাধারণ...
-
বরিশালের নিখোঁজ সিনিয়র সহকারী সিভিল জজ শেখ ফারহান নাদিমকে কুয়াকাটা থেকে উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। তাঁকে কুয়াকাটা থেকে উদ্ধার...
-
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী লকডাউন কর্মসূচি মোকাবিলায় বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!