- প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫ ০৭:৪৫ পিএম
টুঙ্গিপাড়ায় জব্দ ৬০ কেজি জাটকা ইলিশ, চার মাদ্রাসা–এতিমখানায় বিতরণ
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার নতুন বাজারে অভিযানে প্রায় ৬০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে মৎস্য অফিস।
আজ শনিবার (০২ ডিসেম্বর) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার নতুন বাজার এলাকায় এক দোকানদার জাটকা বিক্রি করেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য অফিসের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় অভিযান পরিচালনাকারী দল সেখানে গেলে দোকানদার টের পেয়ে জাটকা ফেলে পালিয়ে যায়। পরে ওই দোকান থেকে প্রায় ৬০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। এসময় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমিন হালদারের নির্দেশে চারটি মাদ্রাসা ও এতিমখানার এতিম শিক্ষার্থীদের মাঝে জব্দকৃত জাটকা বিতরণ করা হয়। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!