- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬ ১০:৩৭ পিএম
ভান্ডারিয়ায় ভুয়া চক্ষু চিকিৎসককে জরিমানা, কেন্দ্র বন্ধের নির্দেশ
পিরোজপুরের ভান্ডারিয়ায় চিকিৎসক ছাড়াই চোখের রোগী দেখার অভিযোগে ‘গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্র’ নামের একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র নবায়ন না করা পর্যন্ত প্রতিষ্ঠানটির সব ধরনের চিকিৎসাসেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পৌর শহরের রিজার্ভ পুকুরের উত্তর পাড়ে ফারিশতা প্লাজার নিচতলায় অবস্থিত কেন্দ্রটিতে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. বনি আমিন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান চলাকালে রিজার্ভ পুকুরপাড়ে খোলা অবস্থায় পড়ে থাকা ইনজেকশনের সিরিঞ্জের সূত্র ধরে সংলগ্ন ভবনে অবস্থিত চক্ষু চিকিৎসা কেন্দ্রটির বিষয়ে খোঁজ নেওয়া হয়।
অভিযানে দেখা যায়, কোনো চিকিৎসকের উপস্থিতি ছাড়াই প্রতিষ্ঠানটির সহকারী মো. নাঈমুর রহমান (২৬) রোগী দেখছেন ও ব্যবস্থাপত্র দিচ্ছেন।
প্রতিষ্ঠানটির পরিচালক দাবি করেন, ঢাকা থেকে চিকিৎসকেরা অনলাইনে রোগী দেখেন। তবে চিকিৎসকদের কোনো তথ্য দেখাতে না পারায় সেখান থেকে সেবা নেওয়া একজন রোগীকে ফোন করা হয়। ওই রোগী জানান, চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের সহকারী মো. নাঈমুর রহমান তাঁকে চিকিৎসা দিয়েছেন।
কাগজপত্র যাচাইয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স হালনাগাদ থাকলেও স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স নবায়ন করা হয়নি। এ সময় প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স জব্দ করা হয়।
এরপর বৈধ ডিগ্রি ছাড়া চক্ষু চিকিৎসা সেবা দেওয়ার প্রমাণ পাওয়ায় মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২২ ধারায় নাঈমুর রহমানকে ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযান চলাকালেই জরিমানার টাকা পরিশোধ করায় তিনি কারাদণ্ড থেকে অব্যাহতি পান।
ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান জানান, চিকিৎসাসেবার নামে অনিয়ম ও সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়, এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
এই বিভাগের আরো খবর
-
পিরোজপুরের ভান্ডারিয়ায় চিকিৎসক ছাড়াই চোখের রোগী দেখার অভিযোগে ‘গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্র’ নামের একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে...
-
ভারত-পাকিস্তানের ক্রিকেট লড়াই মানেই উত্তেজনা আর দর্শকদের বাড়তি আগ্রহ। এবার সেই বহুল আকাঙ্ক্ষিত দ্বৈরথের আবহ তৈরি হলো ঢাকার আনভীর ক্রিকেট...
-
ব্যাটিংয়ে দুর্দান্ত দাপট, বোলিংয়ে নিয়ন্ত্রিত পারফরম্যান্স—দুই বিভাগেই শ্রীলঙ্কাকে ছাপিয়ে গেল বাংলাদেশ। এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ডে স্বাগতিকদের কাছে পাত্তাই...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় মধুমতি নদীতে ইলিশ মাছ ধরার সময় এক জেলের জালে ধরা পড়েছে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!