- প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫ ০২:২২ পিএম
ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করা যাবে না–সেলিমুজ্জামান
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ব্যক্তি স্বার্থে কেউ যেন বিএনপিকে ব্যবহার করতে না পারে সে বিষয়ে সচেতন থাকা এবং যেকোন মূল্যে দলীয় সিদ্ধান্ত মেনে নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হলে ঘরে বসে থাকা যাবে না। কেউ যেন বিএনপির এবং আমাদের নাম ব্যবহার করে জনগণের মধ্যে আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে না পারে, এই ব্যাপারে প্রত্যেককে দায়িত্ব পালন করতে হবে।
শুক্রবার (০৩ অক্টোবর) রাতে গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মতবিনিময় সভা তিনি এসব কথা বলেন।
সেলিমুজ্জামান আরো বলেন, ব্যক্তি পছন্দ থাকলেও দলীয় যেকোনও সিদ্ধান্ত মেনে নিয়ে ধানের শীষ ভোট দিতে হবে। রাষ্ট্র মেরামতের জন্য ঘোষিত ৩১ দফাকে জনগণের কাছে পৌঁছে দিতে হবে, এর মাধ্যমেই মানুষ জানতে পারবে বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে দেশ কীভাবে পরিচালিত হবে। সেই সাথে উন্নয়নের জন্য কী পদক্ষেপ নেওয়া হবে এবং সমগ্র উপজেলায় ধানের শীষের যত নেতাকর্মী আছে, আমাদের সবার সামনে একটি লক্ষ্য থাকতে হবে, আমাদের যেকোনও মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে এর কোনও বিকল্প নেই।
এ সময় কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তফা মোলার, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, যুবদলের কেন্দ্রীয় সাবেক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, যুবদলের আহ্বায়ক মুন্সী মো. এনামুল হক শিমুল, সদস্য সচিব মো. আরিফুল ইসলাম পাবেল, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. বিলাল হোসেন খান, ছাত্র দলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক সুজাউদ্দিন অপু, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটো, সদস্য সচিব মো. মিলন খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!