- বরিশাল ডেস্ক
- প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬ ০৮:৩০ পিএম
নিখোঁজ বরিশালের বিচারককে কুয়াকাটা থেকে উদ্ধার করল পুলিশ
বরিশালের নিখোঁজ সিনিয়র সহকারী সিভিল জজ শেখ ফারহান নাদিমকে কুয়াকাটা থেকে উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। তাঁকে কুয়াকাটা থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার।
ফারহান নাদিম মেহেন্দিগঞ্জ ও উজিরপুর আদালতের সিনিয়র সহকারী সিভিল জজ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় আদালত থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
তদন্তে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে নগরীর বাংলাবাজার এলাকায় সিসিটিভি ক্যামেরায় তাঁকে শেষবার দেখা যায়। এরপর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ ছিল। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে আদালতের নাজির সৈয়দ মাইনুল হোসেন কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজের পর বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিশেষ দল গঠন করে অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানে জানা যায়, নিখোঁজের দিন তিনি ইসলামী ব্যাংক থেকে পাঁচ হাজার টাকা তুলে রিকশায় যান। তাঁর সর্বশেষ অবস্থান ছিল আলেখান্দা-আমতলা এলাকায়।
এরপর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কুয়াকাটা থেকে তাঁকে উদ্ধার করা হয় বলে জানান উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার।
Report71-এর সঙ্গে থাকুন, বরিশালসহ সারা দেশের সর্বশেষ খবর জানতে।
এই বিভাগের আরো খবর
-
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্র যেন এক অধরা ‘সোনার হরিণ’। এই হরিণের সন্ধানে যুগের পর যুগ উন্মুখ হয়ে আছে দেশের সাধারণ...
-
বরিশালের নিখোঁজ সিনিয়র সহকারী সিভিল জজ শেখ ফারহান নাদিমকে কুয়াকাটা থেকে উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। তাঁকে কুয়াকাটা থেকে উদ্ধার...
-
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী লকডাউন কর্মসূচি মোকাবিলায় বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!