- ডেস্ক রিপোর্ট
- প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬ ০৫:২৮ পিএম
লকডাউন মোকাবিলায় উজিরপুরের মহাসড়কে বিএনপির অবস্থান ও বিক্ষোভ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী লকডাউন কর্মসূচি মোকাবিলায় বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার ইচলাদীসহ মহাসড়কের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের অবস্থান, মিছিল ও সমাবেশ করতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার দিবাগত রাত থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে সড়কে ফেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়া উজিরপুর ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে পেট্রোল ব্যবহার করে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধের কথা জানিয়ে রাজপথে সক্রিয় অবস্থান নেয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান টুলু, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল হাওলাদার, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মো. মোস্তফা কামাল লিটন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কালাম ফরাজি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিলন হাওলাদার, সদস্যসচিব জুম্মান সিকদার মোতালেবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক শ নেতাকর্মী।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক পরিস্থিতি কঠোরভাবে পর্যবেক্ষণ করছে। বিচ্ছিন্নভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছে কেউ কেউ। তবে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা বা অগ্নিসংযোগের ঘটনা ঘটলে তা প্রতিহত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই বিভাগের আরো খবর
-
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্র যেন এক অধরা ‘সোনার হরিণ’। এই হরিণের সন্ধানে যুগের পর যুগ উন্মুখ হয়ে আছে দেশের সাধারণ...
-
বরিশালের নিখোঁজ সিনিয়র সহকারী সিভিল জজ শেখ ফারহান নাদিমকে কুয়াকাটা থেকে উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। তাঁকে কুয়াকাটা থেকে উদ্ধার...
-
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী লকডাউন কর্মসূচি মোকাবিলায় বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!