- রিপোর্ট ৭১ ডেস্ক
- প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬ ০৪:০৭ পিএম
মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ, টেকেরহাটে আটকা বরিশালগামী যানবাহন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সড়ক অবরোধের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ ও মাদারীপুর অংশে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়িসহ নানা প্রতিবন্ধকতা ফেলে সড়ক অবরোধ করা হয়েছে। এতে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যের যাত্রী ও পরিবহন ভোগান্তিতে পড়েছে। বিশেষ করে মাদারীপুরের টেকেরহাট এলাকায় আটকা পড়েছে বরিশাল বিভাগের বিভিন্ন স্থান থেকে আসা যানবাহন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকেই মহাসড়কে স্বল্পসংখ্যক যানবাহন চলাচল করতে দেখা গেছে। মাদারীপুরের টেকেরহাট থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত বিভিন্ন স্থানে গাছের গুঁড়িসহ নানা প্রতিবন্ধকতা ফেলে সড়ক অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা।
অবরোধের প্রভাবে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা যানবাহন টেকেরহাট এলাকায় আটকে পড়ে। পরিস্থিতি আঁচ করতে পেরে কোনো কোনো যানবাহন আগেই মস্তফাপুর এলাকায় যাত্রীদের নামিয়ে দিচ্ছে। এতে গন্তব্যে পৌঁছাতে বিকল্প পরিবহনের ওপর নির্ভর করতে হচ্ছে যাত্রীদের।
পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার সকালে ছেড়ে আসা যাত্রীবাহী বাসগুলোর অনেকগুলোই গন্তব্যে পৌঁছাতে পেরেছে। তবে কিছু বাস বিকল্প পথ ব্যবহার করেছে। পরবর্তী সময়ে সড়কে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় যান চলাচল সীমিত হয়ে পড়ে।
সড়কে এমন পরিস্থিতিতে বরিশালসহ দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দীর্ঘ সময় অপেক্ষা ও বিকল্প পথে যাতায়াতের কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধের ঘটনা ঘটলেও পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান তৎপরতা দেখা যাচ্ছে না।
এই বিভাগের আরো খবর
-
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সড়ক অবরোধের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ ও মাদারীপুর অংশে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে...
-
পটুয়াখালীর কলাপাড়ায় বাসস্ট্যান্ড এলাকায় ককটেল সদৃশ বস্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের গণপিটুনির পর দুই যুবককে পুলিশের কাছে সোপর্দ...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় ভোকেশনাল নবম শ্রেণির বোর্ড সমাপনী পরীক্ষায় ৪৭ শিক্ষার্থীর মধ্যে একজনের মূল উত্তরপত্র (খাতা) পাওয়া...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ-০২ আসনের বিএনপির সংসদ সদস্য ডা: কেম এম বাবরের ক্লিনিকে হামলা ও ভাংচুর করছে আওয়ামী লীগ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!