- প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬ ০২:৩৯ পিএম
রংপুরে ভাড়া নিয়ে তর্ক, বাস থেকে ধাক্কা দিলে ২ যাত্রী নিহত
রিয়াজুল হক সাগর, রংপুর।
জেলা প্রতিনিধি, রংপুর: রংপুরে ভাড়া নিয়ে তর্কের জেরে ৩ যাত্রীকে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ ওঠেছে ওই বাসের হেলপার ও সুপারভাইজারের বিরুদ্ধে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে একজন।
রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে রংপুর জেলার তারাগাঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের জিগাতলা এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, নীলফামারী জেলার চড়াইখোলা বসুনীয়া পাড়ার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) ও একই এলাকার লোকমান বসুনীয়ার ছেলে শাকির বসুনীয়া (২২)।
স্থানীয় সুত্রে জানা যায়, বাসে ভাড়া নিয়ে তর্কের একপর্যায়ে হেলপার ও সুপারভাইজার মিলে ওই তিন যাত্রীকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। বাস থেকে রাস্তায় পরার সাথে সাথে পিছন থেকে আসা একটি বাসের চাকায় পিষ্ট হয় তারা। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপর দুইজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে একজনকে মৃত ঘোষণা করা হয়। আহত অপর যাত্রীর পরিচয় ও শারীরিক অবস্থার বিস্তারিত জানা যায়নি।
ঘটনার পরপরই বাস রেখে সুকৌশলে বাসের হেলপার, ড্রাইভার ও সুপারভাইজার পালিয়ে যায়।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, এ ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মেডিকেলে ভর্তি করা হয়েছে। একইসাথে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা ও দশমিনার বিভিন্ন খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলে ভাড়া কমানোর দাবি জানিয়েছেন জেলা...
-
সঞ্জিব দাস, গলাচিপা , পটুয়াখালী, প্রতিনিধি ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে গত তিনদিন ধরে টানা বৃষ্টিতে পটুয়াখালীর গলাচিপায় তরমুজ চাষিদের ব্যাপক ক্ষতি...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগ করেছেন ডুমুরিয়া ইউনিয়নের ৭ নম্বর...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!