শিরোনামঃ

নতুন কুঁড়ি রেজিস্ট্রেশনে গলাচিপা ষষ্ঠ



সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

‘নতুন কুঁড়ি’ রেজিস্ট্রেশন কার্যক্রমে বরিশাল বিভাগে প্রথম এবং সারাদেশে ষষ্ঠ হয়েছে পটুয়াখালীর গলাচিপা উপজেলা। দেশের ৮৩২টি উপজেলা ও পৌরসভার মধ্যে গলাচিপা এ অবস্থান অর্জন করেছে।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন কুঁড়ি রেজিস্ট্রেশন কার্যক্রমে ব্যাপক অংশগ্রহণের ফলে গলাচিপা বরিশাল বিভাগে শীর্ষস্থান অর্জন করে। একই সঙ্গে সারাদেশের ৮৩২টি উপজেলা ও পৌরসভার মধ্যে ষষ্ঠ অবস্থানে রয়েছে উপজেলাটি।


এ অর্জনে সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তাঁরা মনে করছেন, নতুন কুঁড়ি কার্যক্রমে গলাচিপার এ সাফল্য শিশু-কিশোরদের সৃজনশীল ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?