- প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৬ পিএম
মেহেন্দিগঞ্জে নির্বাচনী জনসভা ইসলামের পক্ষে একমাত্র প্রতিক হাতপাখায় ভোট দিন; আপনাদের মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ -পীর সাহেব চরমোনাই
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, আমি নিজে কোন আসনে প্রার্থী হই নাই, ১৯৮৭ সালে প্রতিষ্ঠার পর থেকে আমরা কখনো ক্ষমতার রাজনীতি করি নাই। ক্ষমতার রাজনীতি করলে বহু আগেই ক্ষমতার স্বাধ নিতে পারতাম কিন্তু আমরা চেয়েছি আদর্শ ও ইসলাম। এবারের নির্বাচনেও অনেক চড়াই-উৎড়াই পাড়ি দিয়ে একমাত্র আমরাই ইসলাম ও শরীয়াহর পক্ষে দাড়িয়ে লড়াই করছি। তাই দেশের সকল নাগরিকদের বলবো, স্বাধীনতার ৫৪ বছরে অনেক তো দেখলেন, এবার ইসলামের পক্ষে হাতপাখা প্রতিককে যাছাই করুন। ইনশাআল্লাহ আপনাদের মুখে হাসি ফুটবে।
আজ ৯ ফ্রেব্রুয়ারি, সোমবার বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ, হিজলা-কাজিরহাট) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ আবুল খায়েরের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই। তিনি তার বক্তব্যে বলেন, পবিত্র কুরআনের ভাষ্যমতে, মানুষ নিজে তার ভাগ্য পরিবর্তন না করলে আল্লাহও তার ভাগ্য পরিবর্তন করেন না। ১২ তারিখে জাতির ভাগ্য পরিবর্তনের সুযোগ এসেছে। হাতপাখা মার্কায় ভোট দিয়ে এই সুযোগকে কাজে লাগাতে হবে।
তিনি বলেন, বাংলাদেশে এর আগেও বারোবার নির্বাচন হয়েছে। কিন্তু মানুষের প্রত্যাশা পূরণ হয় নাই। কারণ নেতা ও নীতি ভুল ছিলো। ভুল নেতা-নীতি থেকে প্রত্যাশিত ফল পাওয়া যায় না। হাতপাখা মার্কায় ভোট দিন, নির্বাচনের পরে কাউকে আর পালিয়ে বেড়াতে হবে না। জামায়াতের প্রসঙ্গে মুফতি ফয়জুল করীম বলেন, জামায়াত আজন্ম শ্লোগান দিয়েছে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই বলে। এখন তা বেমালুম ভুলে গেছে। তাদের ইশতেহারে ইসলাম নাই। তাই ইসলাম প্রত্যাশি কেউ তাদেরকে ভোট দিলে তা প্রতারণার শিকার হবেন।
জনসভায় বরিশাল-৪ আসনের প্রার্থী মুফতি সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের বলেন, ঘুনে ধরা সমাজ ভাঙ্গতে হবে, নতুন সমাজ গড়তে হবে। দেশে সামান্য অপরাধের কারণে নাগরিকদের কঠিন শাস্তি হয় কিন্তু সেই অপরাধের উৎপত্তিস্থলে থাকা রাঘোব-বোয়ালদের কিছুই হয় না। ইসলাম ক্ষমতায় এলে এই অবস্থার পরিবর্তন হবে। অপরাধকে উৎস থেকে নির্মূল করা হবে।
তিনি বলেন, ইসলাম ইনসাফের ধর্ম। আমরা বিজয়ী হলে জাত, ধর্ম ও দল নির্বিশেষে সকলের জন্য ইনসাফ প্রতিষ্ঠা করা হবে। কোন দল দেখে না বরং মানুষ হিসেবে সবাইকে বিবেচনা করে তার জন্য ইনসাফ প্রতিষ্ঠা করা হবে।
সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের জেলেদের সমস্যা দুর করার প্রতিশ্রুতি দেন। শিশুদের পড়াশোনা, রাস্তা-ঘাট ঠিক করার প্রতিশ্রুতি দেন। এবং সকল দলের যোগ্য ব্যক্তিদের নিয়ে এই আসনের উন্নয়নের জন্য সর্বদলীয় উন্নয়ন কমিটি করে উন্নয়ন এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে কম ভোটার উপস্থিতির মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে একটানা...
-
মংচিন থান তালতলী (বরগুনা)প্রতিনিধি।। বরগুনার তালতলীতে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে ইউপি সদস্য আলী আহম্মদকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!