- প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৭ পিএম
বাবুগঞ্জে নগদ এক লক্ষ দুই হাজার টাকা ও নির্বাচনী স্লিপসহ সেনাবাহিনীর হাতে দুই বিএনপি কর্মী আটক!
জয় চন্দ্র শীল
বরিশাল
বাংলাদেশ সেনাবাহিনীর চলমান আইন-শৃঙ্খলা রক্ষা ও নির্বাচনকালীন নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকায় অভিযান পরিচালনাকালে আজ ১১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক ১১০০ ঘটিকায় বাবুগঞ্জ আর্মি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল মাধবপাশা এলাকায় দুই মোটরসাইকেল আরোহীকে আটক করে। পরবর্তীতে তল্লাশিকালে তাদের নিকট থেকে নগদ ১,০২,০০০ (এক লক্ষ দুই হাজার) টাকা এবং নির্বাচন সংক্রান্ত স্লিপ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিজেদের বিএনপি কর্মী হিসেবে পরিচয় প্রদান করেন। আটককৃত ব্যক্তিরা হলেন হুমায়ুন গাজী ও এনায়েত কাজী।
ঘটনার প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে কম ভোটার উপস্থিতির মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে একটানা...
-
মংচিন থান তালতলী (বরগুনা)প্রতিনিধি।। বরগুনার তালতলীতে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে ইউপি সদস্য আলী আহম্মদকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!