গোপালগঞ্জের তিনটি আসনে ভোট গ্রহন অনুষ্ঠিত, ভোটারদের উপস্থিত কম


নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে কম ভোটার উপস্থিতির মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে একটানা ভোট গ্রহন শুরু হয়ে চলে বিকাল সাড়ে ৪টা পযর্ন্ত। কেন্দ্রগুলোতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।


আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭টা থেকে জেলার কিনটি আসনের ৩৯৭টি কেন্দ্রে এক যোগে শুরু হয় ভোট গ্রহন। তবে বেলা বাড়লেও ভোট কেন্দ্রগুলো ছিলো ফাঁকা। 


গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম হতে পারে—এমন আশঙ্কা আগে থেকেই ছিল। দুপুর ২টা পর্যন্ত হয়েছেও তেমনটি। কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি একবারেই ছিলো কম। অনেক কেন্দ্রে ধানের শীষ ছাড়া অন্য প্রার্থীর এজেন্ট ছিল না বলেই চলে।

গোপালগঞ্জ-০২ আসনে ভোট চলাকালে একটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক শিশু ও দুই আনসার সদস্যহ আহত হয়েছেন। এছাড়া বিস্ফোরণের ঘটনায় ভোটকেন্দ্রের মূল ফটক আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ পৌর এলাকার রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।


ভোটকেন্দ্রে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রটিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। এ সময় দুর্বৃত্তরা ভোটকেন্দ্র লক্ষ্য করে খালের ওপার থেকে একটি ককটেল নিক্ষেপ করে। এসময় ভোটর কেন্দ্রে মধ্যে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে দায়িত্বরত দুই আনসার সদস্যসহ তিনজন আহত হন। এসময় ভোট কেন্দ্রের ভিতরে থাকা ভোটর ও আশাপাশের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ও সেনাবাহিনী এবং বিজিবির একটি টহল টিম ঘটনাস্থলে ছুটে আসেন। আহতরা হলেন—ভোটকেন্দ্রে দায়িত্ব পালনরত আনসার সদস্য সুকন্ঠ মজুমদার, সেকশন কমান্ডার জামাল হোসেন এবং ভোটারের সঙ্গে আসা আমেনা খানম (১৩)।


গোপালগঞ্জ-০১ আসনে বিএনপি প্রার্থী ও গণ অধিকার পরিষদের প্রার্থীর সমর্থকদের মধ্যে বাকবিতন্ড চলে। পরড়ে প্রশাসনের হস্তক্ষেপে তা নিরসন হয়। জেলার ৩৯৭টি কেন্দ্রের মধ্যে ১২ কেন্দ্র বাদে ৩৮৫টি কেন্দ্র ঝুকি পূর্ণ ঘেঅসনা করা হয়।


গোপালগঞ্জ-৩ আসন থেকেই শেখ হাসিনা নির্বাচন করতেন এবং আওয়ামী লীগ যতবারই নির্বাচনে অংশ নিয়েছেন, ততবারই তারা এই আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছে। কিন্তু এবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। তাই, ভোটারদের মাঝে ভোট নিয়ে এক ধরনের অনাগ্রহ আছে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?