- প্রকাশিত: ১৫ জুলাই ২০২৫ ০৯:৫৩ পিএম
‘দুই হাজার শহিদ আর ৫০ হাজার আহতের রক্তে দাঁড়িয়ে এই সরকার’
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দু রকানীপিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরে জুলাই পদযাত্রায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
দুই হজার শহিদ ও৫০ হাজর আহত মানুষের ত্যাগের বিনিময় এই সরকার মানুষের আশা আঙ্খার কথা মাথায় রাখতে হবে। সংস্কার ও ফ্যাসিসের বিচারের আগে এদেশে আমরা কেন নির্বাচন চাইনা। তার প্রমান আজ মুষলধারে বৃষ্টির মাঝে জনগণের অংশগ্রহণ।
বাংলাদেশ নাগরিক পার্টি (NCP) এর উদ্যোগে সারা দেশব্যাপী ঘোষিত পদযাত্রার অংশ হিসেবে বরিশাল বিভাগীয় পদযাত্রা ১৩ জুলাই (শনিবার) পিরোজপুর শহরে শহিদ মিনারে পথ সভায় এই কথা বলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম।
পদযাত্রাটি সিও অফিস মোড় থেকে শুরু হয়ে শহরের শহীদ মিনার চত্বরে এসে পথসভায় পরনিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বর্তমান সরকারের সাবেক উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম আরও বলেন
“জুলাই মাস এখনও শেষ হয়নি, কিন্তু পিরোজপুরবাসী ঝড়-বৃষ্টি উপেক্ষা করেও আমাদের পাশে দাঁড়িয়েছে। এর আগেও তারা ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে অংশ নিয়েছিল। এবারও চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এ সরকার দাঁড়িয়ে আছে দুই হাজার শহিদ ও ৫০ হাজার আহত মানুষের রক্তের ওপর—এ সত্য ভুলে গেলে চলবে না।”
তিনি আরও বলেন, “সংস্কার ও বিচার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।”
সভায় আরও বক্তব্য দেন ডা. তাসনিম জারা, মশিউর রহমান, সামান্তা শারমিনসহ জেলা ও বিভাগীয় নেতৃবৃন্দ। মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষ পথসভায় অংশ নেন এবং নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!