- প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৭ এএম
কঠোর নিরাপত্তায় গলাচিপায় উৎসবের ভোট
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। নারী-পুরুষ ও তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
পটুয়াখালী ৩ সংসদীয় আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোর হতেই ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেন। অনেকেই পরিবারসহ ভোট দিতে এসেছেন। প্রথমবারের মতো ভোট দিতে আসা তরুণদের মাঝেও ছিল আলাদা উচ্ছ্বাস। গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা পরেশ দাস, এবার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকলেও তার মধ্যে কোনো বিরক্তি ছিল না।
গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়া মাহমুদা বেগম বলেন, যে আমাদের ছেলে-মেয়েদের চাকরি দেবে এবং দেশে শান্তিতে থাকতে সাহায্য করবে তাকেই ভোট দিচ্ছি। তিনি জানান, নিরাপদ পরিবেশে ভোট দিতে পেরে স্বস্তি লাগছে।
ভোটকেন্দ্রগুলোর ভেতরে ও বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল অব্যাহত রয়েছে।
সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলায় ভোটারদের মাঝে সন্তোষ লক্ষ্য করা গেছে। দিনভর এই পরিবেশ বজায় থাকবে বলে সংশ্লিষ্টদের আশা।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!