- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬ ১২:৫৮ পিএম
উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
বরিশালের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিবরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল শিক্ষাবোর্ডের মান্যবর চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দকী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি নিয়মিত শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার প্রয়োজনীয়তা তুলে ধরেন। শিক্ষকদের শেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদানের সাথে নৈতিক শিক্ষা প্রদানের পরামর্শ দেন। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের একত্রে কাজ করার পরামর্শ দেন। শুধু ভালো ফলাফল অর্জন নয়, নৈতিকভাবে সৎ ও আদর্শ মানুষ হয়ে আগামী দিনে দেশ গঠনে অবদান রাখতে পারে সেদিকে দৃষ্টি প্রদানের জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ফাদার লাজারুস গোমেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল জব্বার ও জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ সাইদুল ইসলাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!