- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৯ এএম
বিএনপি করার বিএনপি নেতাকে গ্রেফতারের অভিযোগ
সংবাদ সম্মেলনে স্ত্রী সানজিদা আফরিন সাহানা
আসন্ন নির্বাচনে প্রভাব বিস্তার করতে না পারে তাই বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য ও ইউনিয়ন কৃষকদল সভাপতিকে গ্রেফতারের অভিযোগ উঠেছে। বিএনপি নেতার স্ত্রী সানজিদা আফরিন সাহানা তার বাড়িতে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন।
তিনি অভিযোগ করে বলেন, তার স্বামী শহিদ প্যাদা স্থানীয় ভাবে ব্যাপক প্রভাবশালী। তিনি বিএনপির পক্ষে কাজ করলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত জেনে প্রশাসনকে মিথ্যা তথ্য দিয়ে হয়রানী ও গ্রেফতার করিয়েছে।
তিনি বলেন, জামায়াত ইসলাম ও জাতীয় পার্টির লোকজন আমার স্বামীকে গ্রেফতার করিয়েছে। তিনি এর সঠিক তদন্ত ও দোষিদের গ্রেফতারের দাবী জানিয়েছেন।
এর আগে গত ৩ ফেব্রুয়ারি রাত ৩ টার দিকে তার বাড়িতে অস্ত্র রয়েছে এমন অভিযোগে সেনাবাহিনী অভিযান চালায় তার বাড়িতে। তার বাড়ি ও আশপাশের ঘর ও ঘেরে অভিযান চালিয়ে মাদক সেবনে ব্যবহৃত সরঞ্জাম, দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়েজ আহমেদের বরাতে ক্ষুদেবার্তায় বলা হয়, ‘মাদক ও সমাজে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
আইনশৃঙ্খলা রক্ষা এবং সমাজ থেকে অপরাধ নির্মূলে সেনাবাহিনী সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।’
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!