- প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৯ পিএম
আবুল খায়ের বিজয়ী হলে সকলের মুখে হাসি ফুঁটবে-রেজাউল করিম পীর সাহেব চরমোনাই।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি পীর সাহেব চরমোনাই, আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুফতি সৈয়দ রেজাউল করিম তার বক্তব্যে বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারি হাতপাখা প্রতীকের প্রার্থী ইসহাক মুহাম্মদ আবুল খায়ের বিজয়ী হবে ইনশাল্লাহ। আবুল খায়ের বিজয়ী হলে সকলের মুখে হাসি ফুঁটবে। আপনাদের উপস্থিতি দেখে আমার অন্তরের ভিতরে প্রশান্তি এসেছে। এই মেহেন্দিগঞ্জে আমার ফুফু বাড়ি, বাংলাদেশের মধ্যে একটা দলই ইসলামি, সেটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমার মা বোন এবং ভাই-বোনদেরকে বলতে চাই যারা তোমরা এবার নতুন ভোটার, তোমাদের প্রথম ভোটটি ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে এবং শান্তির পক্ষে হাতপাখা মার্কায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।
সোমবার বিকাল-৩ ঘটিকায় পাতারহাট মুক্তিযোদ্ধা পার্কে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ ইসহাক মুহাম্মদ আবুল খায়ের এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সায়খে চরমোনাই, সিনিয়র নায়েবে আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আরবার, ইসলামী আন্দোলন বরিশাল মহানগর শাখার সহ-সভাপতি আলহাজ্ব নাছির আহম্মেদ কায়ছার, জাগুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েত উল্লাহ খান আজাদী, ইসলামী আন্দোলন নেতা দুলাল দাস, হিজলা উপজেলা নির্বাচনী সমন্বয়ক মাওলানা আব্দুল্লাহ বিন কালাম, মেহেন্দিগঞ্জ ইসলামী আন্দোলন সভাপতি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন খোকন গাজী,সাবেক সভাপতি সুলতান আহম্মেদ বেপারী সহ ইসলামী আন্দোলনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত হাজার হাজার নেতাকর্মীবৃন্দ।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!