- প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৫ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬
দুপুর ১২টা পটুয়াখালীতে পর্যন্ত কাস্টিং ভোটের চিত্র প্রকাশ
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালী, ১২ ফেব্রুয়ারি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে পটুয়াখালীর চারটি আসনে দুপুর ১২টা পর্যন্ত কাস্টিং ভোটের হার প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চারটি আসনেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ কার্যক্রম চলছে।
পটুয়াখালী-১ (আসন নং ১১১):
মোট ভোটকেন্দ্র রয়েছে ১৬৩টি। এর মধ্যে ১৫৩টি কেন্দ্রের তথ্য পাওয়া গেছে। দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ২৭ শতাংশ।
পটুয়াখালী-২ (আসন নং ১১২):
মোট ১১৫টি ভোটকেন্দ্রের সবকটির তথ্য পাওয়া গেছে। এ আসনে ভোটের হার ৩৫ শতাংশ।
পটুয়াখালী-৩ (আসন নং ১১৩):
মোট ১২৪টি ভোটকেন্দ্রের তথ্য অনুযায়ী ভোট পড়েছে ৩২ শতাংশ।
পটুয়াখালী-৪ (আসন নং ১১৪):
মোট ১১১টি ভোটকেন্দ্রের সবকটির তথ্য পাওয়া গেছে। এখানে ভোটের হার ৩২ শতাংশ।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন।
পরবর্তী সময়ে ভোটের হালনাগাদ তথ্য জানানো হবে।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!