- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৫ এএম
বাকেরগঞ্জে জাতীয় পার্টি ছেড়ে ৫ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
বরিশালের বাকেরগঞ্জে উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বসির আহমেদ সবুজসহ জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করছেন। শনিবার বিকালে উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের কামারখালী কলেজ মাঠে নির্বাচনী জনসভায় অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবুল হোসেন খান ফুলের মালা দিয়ে তাদের বরণ করে নেন। নতুন যোগদানকারী এ্যাডভোকেট বসির আহমেদ সবুজ বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপিই দেশের জনগণের আশা-ভরসার দল। তাই আমি জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ যোগদান করে বিএনপির পতাকা তলে সক্রিয়ভাবে কাজ করে যাব৷ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশের আলোকে আমরা বিএনপির হয়ে কাজ করব৷ আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে ভোটে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। যোগদান অনুষ্ঠানে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবুল হোসেন খান বলেন, জাতীয় পার্টির কয়েক শতাধিক নেতাকর্মী আজ থেকে আমাদের সঙ্গে বিএনপিতে যোগ দিলেন৷ আমি তাদের অভিনন্দন জানাচ্ছি। তাদের যোগদানে বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সুদৃঢ় করবে৷ যোগদান অনুষ্ঠানে বাকেরগঞ্জ উপজেলা ও দাঁড়িয়াল ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!