- প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫ ১১:২১ পিএম
কোলাহলের ক্যাম্পাসে প্রশান্তির প্রতীক: খুবি কেন্দ্রীয় জামে মসজিদ
সৈয়দ জাওয়াদ হোসেন সামি, খুবি
বড় গম্বুজের ছায়ায় সারি সারি কাতার। আলো ঢোকে দেয়ালের ফাঁক গলে, বাতাস ঘুরে বেড়ায় নির্দ্বিধায়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এই দৃশ্য প্রতিদিনের। ইসলামী স্থাপত্যকলার অনন্য নিদর্শন এই মসজিদ খুলনা বিশ্ববিদ্যালয়ের অন্যতম আকর্ষণ
বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বর হয়ে কটকা যেতেই হাতের ডান পাশে চোখে পড়বে চোখধাঁধানো মসজিদটি। তিন হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারে এখানে।
মসজিদটি স্থাপন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ঠিক মাঝে। সামনে আছে তিনটি হল। পাশে রয়েছে লাইব্রেরি এবং খুবির এক ও তিন নম্বর একাডেমিক ভবন। খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদের সিনিয়র ইমাম ও খতিব মুফতি আদুল কুদ্দুস বলেন, ‘আমাদের চেষ্টা হলো মসজিদটিকে আরও সুন্দর করা।
এখান থেকে যেন ইসলামের সঠিক শিক্ষা সবাই পেতে পারে সে জন্য উপাচার্য স্যার পরামর্শ দিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের পদচারণায় মসজিদটি মুখর থাকে। ত্রিশটি কাতারে তিন হাজারেরও বেশি মুসল্লি দাঁড়াতে পারেন।’ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এম আবদুল কাদির ভূঁইয়া ২০০৩ সালে মসজিদটি নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন।
স্থাপত্যের তৎকালীন শিক্ষক মুহাম্মদ আলী নকী মসজিদটির প্রাথমিক নকশা করেন। তবে ভিত্তির কাজ শুরুর পর আর নির্মাণকাজ এগোয়নি। পরবর্তীতে সদ্য সাবেক উপাচার্য মসজিদের নির্মাণকাজ পুনরায় শুরুর পর নকশার কিছুটা পরিবর্তন আনেন। এক একর জায়গা জুড়ে সুবিশাল মসজিদটি ২০২১ সালে ২৮ আগস্ট উদ্বোধন করা হয়।
এর অদূরেই রয়েছে ছাত্রদের তিনটি হল—খানজাহান আলী, খানবাহাদুর আহছানউল্লা এবং বীরশ্রেষ্ঠ রুহুল আমিন হল। উত্তর-পশ্চিমে রয়েছে ১, ২, ৩ নং একাডেমিক ভবন এবং কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় লাইব্রেরি।
এই বিভাগের আরো খবর
-
জ্বালানি রূপান্তর নিশ্চিত করে নির্মল বায়ুর ভবিষ্যৎ গড়ার আহ্বান আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস ২০২৬ উপলক্ষে বরিশালে নাগরিক...
-
সবুজ পাহাড় আর আঁকাবাঁকা পথ পেরিয়ে বান্দরবানের প্রত্যন্ত জনপদে বসবাস করা মানুষের জীবন সহজ নয়। দুর্গম যোগাযোগব্যবস্থা, সীমিত কর্মসংস্থান এবং...
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!