- প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:১৯ পিএম
আমি এমপি না হতে পারলে ঘরে ঘরে আগুন জ্বলত - নুরুল হক নুর
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন,গলাচিপা-দশমিনায় যদি আমি এমপি হতে না পারতাম, অনেকেই এলাকায় থাকতে পারত না। ঘরে ঘরে আগুন জ্বলত, ব্যবসা-বাণিজ্য, দোকানপাটে ভাঙচুর হতো, অনেকের হাসপাতালে থাকতে লাগত। কিন্তু আমরা সংসদ সদস্য হওয়ার পরে এই এলাকার পরিবেশ আগে যেমন ছিল, তার থেকেও ভালো হতে শুরু করেছে। আগামীতে আরও ভালো হবে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) প্রতিমন্ত্রী হওয়ার পরে প্রথমবারের মত নিজ এলাকায় এসে গলাচিপা উপজেলা প্রশাসন মাঠে বিকেল ৫টায় অনুষ্ঠিত মতবিনিময় সভা ও গণ ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করি নাই, আর করবও না। আমাদের কমিটমেন্ট অনুযায়ী চাঁদাবাজি বন্ধ হওয়া শুরু করছে, ব্রিজের কাজ শুরু হয়েছে। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই, আমরা ঐক্যের রাজনীতি, সম্প্রীতির রাজনীতি, উন্নয়নের রাজনীতি করতে চাই।’তিনি বলেন, পিছিয়ে পড়া অনুন্নত গলাচিপা-দশমিনার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করতে চাই। তাই আমাদের প্রথম কাজ হচ্ছে এই জনপদের মানুষের অবকাঠামোগত উন্নয়ন। বিশেষ করে চলাচলের ক্ষেত্রে রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, অনেক জায়গায় শিক্ষক নাই, ভবন নাই, হসপিটালে সেবা দেওয়ার পরিবেশ নাই। তিনি আরও বলেন, আমখোলা তরমুজ ঘাট ও হরিদেবপুর এলাকায় উন্মুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো ব্যবসায়ীর কাছ থেকে যেন রাজনৈতিক পরিচয়ে চাঁদা বা অনৈতিক সুবিধা নেওয়া না যায়, উপজেলা প্রশাসনকে সেই নির্দেশনা দেয়া হয়েছে।
নুরুল হক নুর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ৯টার পূর্বেই তাঁর অফিসে চলে গেছেন। এটি একদিনের লোক দেখানোর জন্য কিংবা মিডিয়ায় নিউজ হওয়ার জন্য নয়। প্রত্যেক দিন তিনি সকাল ৯টার পূর্বে সচিবালয় বা তাঁর প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলে যাচ্ছেন। দিনের শুরুটা দেখলেই বুঝা যায় দিনটি কেমন যাবে। তেমনি সরকারের শুরুটা দেখেই বুঝা যায় সরকারের কর্মকান্ড কেমন হবে। আমরা যদি সকাল সকাল অফিসিয়াল কার্যক্রম শুরু করি, সরকারি অফিসার থেকে শুরু করে জনপ্রতিনিধিরা, তাহলে একদিকে মানুষ সহজেই তার সমস্যার সমাধান পাবে এবং জনপ্রশাসন কিংবা অফিস-আদালতে মানুষ হয়রানিমুক্ত সেবা পাবে।
গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজনে উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম মোস্তফার সভাপতিত্বে ও পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি আবু নাঈম ও এনিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নুরুল হক নুরের সহধর্মিণী মারিয়া আক্তার নুর, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব শিপলু খান, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি ইখতিয়ার রহমান কবির, উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মো. হাফিজুর রহমান, সদস্য সচিব মো. জাকির মুন্সী প্রমুখ।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বিভিন্ন দুর্ঘটনায় নিহত ও নিখোঁজ জেলে পরিবারের সদস্যদের এবং এক আহত জেলেকে আর্থিক...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি গলাচিপা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন...
-
খুবি প্রতিনিধি: সৈয়দ জাওয়াদ হোসেন সামিখুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের প্রতিষ্ঠাতা প্রধান প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান ভূঁইয়ার...
-
আগৈলঝাড়া প্রতিনিধি-আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন -এ বইছে নির্বাচনী হাওয়া। তবে এবার দলীয় পরিচয়ের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!