- প্রকাশিত: ১ মার্চ ২০২৬ ১২:২৮ এএম
গলাচিপায় নিহত ও নিখোঁজ জেলে পরিবারসহ আহত জেলেকে ৩ লাখ ২৫ হাজার টাকার আর্থিক সহায়তা
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বিভিন্ন দুর্ঘটনায় নিহত ও নিখোঁজ জেলে পরিবারের সদস্যদের এবং এক আহত জেলেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মৎস্য অধিদপ্তর, গলাচিপা-এর উদ্যোগে নিহত ও নিখোঁজ ৬ জন জেলে পরিবারের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে এবং আহত ১ জন জেলেকে ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। এভাবে মোট ৩ লাখ ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর নিজ হাতে ভুক্তভোগীদের মাঝে এই আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
ক্ষতিগ্রস্ত জেলেদের সংক্ষিপ্ত বিবরণ:
ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত মৃত্যু/অক্ষম সনদ ও স্থানীয় থানার জিডি অনুযায়ী—
মোঃ আলাউদ্দিন মিয়া (পিতা: শাহাদত আলী), গ্রাম: বাঁমতলা, ইউনিয়ন: পানপট্টি — স্ট্রোক করে মৃত্যু।
আনেছ হাওলাদার (পিতা: বারেক হাওলাদার), গ্রাম: তুলাতলী, ইউনিয়ন: পানপট্টি — ট্রলারের মেশিনে দুর্ঘটনায় বাম হাত স্থায়ীভাবে বিচ্ছিন্ন। মোঃ রাকিব মিয়া (পিতা: শাহজাহান), গ্রাম: উত্তর পুপ্তের হাওলা, ইউনিয়ন: পানপট্টি — ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত হয়ে হাসপাতালে মৃত্যু।ইব্রাহীম (পিতা: সৈয়দ আহম্মেদ), গ্রাম: হোগল বুনিয়া, ইউনিয়ন: গজালিয়া — ট্রলারে প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে মৃত্যু।
মোঃ কালাম মৃধা (পিতা: মৃত খালেক মৃধা), গ্রাম: গজালিয়া — ঘূর্ণিঝড়ে ট্রলার ডুবে নিখোঁজ; পরবর্তীতে লাশ ভাসমান অবস্থায় উদ্ধার।
মোঃ রিয়াজ (পিতা: রাজ্জাক হাওলাদার), গ্রাম: উত্তর চর বিশ্বাস — ট্রলারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঢাকার বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু।
মোঃ সাইফুল (পিতা: সোহরাব হোসেন), গ্রাম: উত্তর চরখালী, গলাচিপা সদর — বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ঘূর্ণিঝড়ে ট্রলার ডুবে নিখোঁজ।
এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, জেলেদের দুর্ঘটনাজনিত ক্ষয়ক্ষতি লাঘবে সরকার নিয়মিতভাবে এই ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!