- প্রকাশিত: ১২ জুলাই ২০২৫ ০৫:৪৫ পিএম
গোপালগঞ্জে গ্রামপুলিশ সম্মেলন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে গ্রাম পুলিশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।
আজ শনিবার (১২ জুলাই) সকালে গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হল রুমে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
ভারপ্রাপ্ত ডিডিএলজি মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ গ্রাম পুলিশ সম্মেলনে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এস এম তারেক সুলতান, গোপালগঞ্জ জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ড মজিবুল হক বক্তব্য রাখেন। এ জেলা সম্মেলনে জেলায় কর্মরতঃ গ্রাম পুলিশরা অংশ নেন।
জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান গ্রাম পুলিশদেরকে তাদের উপর যে দ্বায়িত্ব রয়েছে তা যথাযথভাবে পালনের নির্দেশ দিয়ে বলেন, বাংলাদেশের ইতিহাসে আপনাদের কাজের অবদান বিশ্লেষণ করলে বোঝা যায় যে,আপনারা ছিলেন আছেন থাকবেন। প্রত্যেক গ্রাম পুলিশ সরকারের অত্যন্ত আস্থাভাজন, কর্মঠ,প্রশিক্ষিত এবং পরিশ্রমী একটি বাহিনী হিসেবে পরিচিত। এ কারণে গ্রাম পুলিশের উপরে সরকার সবসময় আস্থা রাখে। গোপালগঞ্জ জেলার ৬৭ টি ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে আপনারা একটি পিলারের মত কাজ করছেন বলে তিনি মন্তব্য করেন। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!