শিরোনামঃ

নতুন প্রজন্মের স্বপ্ন নিয়ে নির্বাচনী মাঠে তরুণ মুখ, দোয়া চাইলেন সর্বস্তরের মানুষের



আগৈলঝাড়া প্রতিনিধি-


আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন -এ বইছে নির্বাচনী হাওয়া। তবে এবার দলীয় পরিচয়ের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে যোগ্যতা, সততা ও তারুণ্যের শক্তি। স্থানীয় ভোটারদের অনেকেই মনে করছেন দল-মত নির্বিশেষে একজন তরুণ, শিক্ষিত ও উদ্যমী নেতৃত্বই পারে ইউনিয়নের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে।


রাজনীতির মাঠে দীর্ঘদিনের সক্রিয়তা আর তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক—এই দুই শক্তিকে সঙ্গী করেই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা দিলেন ছাত্রদল নেতা আব্দুর রহমান। ঘোষণার পর থেকেই ইউনিয়নের চায়ের আড্ডা থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সবখানেই আলোচনায় তার নাম।

আব্দুর রহমানের ভাষায়, চেয়ারম্যান হওয়া আমার লক্ষ্য নয়, মানুষের আস্থা অর্জন করাই আমার স্বপ্ন। ইউনিয়নকে এমন জায়গায় নিতে চাই, যেখানে সেবা পেতে কাউকে ঘুরতে হবে না, ভোগান্তিতে পড়তে হবে না।


বিভিন্ন ওয়ার্ড ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিনের প্রচলিত রাজনৈতিক বলয়ের বাইরে গিয়ে পরিবর্তনের প্রত্যাশা করছেন তারা। বিশেষ করে তরুণ ভোটাররা বলছেন, ডিজিটাল সেবা, স্বচ্ছতা ও দ্রুত সমস্যার সমাধানে নতুন প্রজন্মের নেতৃত্ব প্রয়োজন।

স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা এমন একজন চেয়ারম্যান চাই, যিনি দলীয় প্রভাবের ঊর্ধ্বে উঠে সবার কথা শুনবেন। উন্নয়ন হবে সমানভাবে, কোনো পক্ষপাত ছাড়াই।

বিশ্লেষকদের মতে, বর্তমান প্রজন্মের তরুণরা শিক্ষিত, প্রযুক্তিবান্ধব ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হওয়ায় জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা সহজ হচ্ছে। ফলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সুযোগও বাড়ছে।

এদিকে সম্ভাব্য কয়েকজন তরুণ প্রার্থী ইতোমধ্যে মাঠে সক্রিয় হয়েছেন বলে জানা গেছে। তারা নিয়মিত গণসংযোগ, মতবিনিময় সভা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন।

সব মিলিয়ে, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় হিসাব-নিকাশের পাশাপাশি তরুণ নেতৃত্বের চাহিদা বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?