- প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:২০ পিএম
চাঁদাবাজির প্রতিবাদ করায় ছাত্রদল কর্মীকে মারধর, জিম্মি বাবা
রাজধানীর মোহাম্মদপুরে চাঁদাবাজির প্রতিবাদ করায় মোঃ আরিফ নামের এক ছাত্রদল নেতাকে পিঠিয়েছে বিএনপির নেতাকর্মীরা। মারধরের শিকার পুত্রকে উদ্ধারে গেলে তার বাবাকেও তিন ঘন্টা জিম্মি করে রাখে তারা।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোহাম্মদপুরে ৩৩ নং ওয়ার্ড ছাত্রদল কর্মীর ওপর এই হামলার ঘটনা ঘটে।
ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় অংশ নেন, ১০০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজগর আলী, সিনিয়র সহ-সভাপতি মোঃ নান্নু, সাধারণ সম্পাদক জামাল ও ১ নং ঢাকা উদয়ন ইউনিট সভাপতি ইউসুফ আলী, ঢাকা উদ্যান ইউনিট সভাপতি জামাল উদ্দিন ও মোঃ রনৃজুনও আর কিছু কিশোর গ্যাং সদস্যা।
স্থানীয় বিএনপি সু্ত্র বলছে, আদাবর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক লেদু হাসান এর নেতৃত্ব হামলাকারী সবাই রাজনীতি করে। লেদু হাসান এর আগে চাঁদাবাজি ও দখলাবাজির অভিযোগের কারণে তিনবার দল থেকে বহিষ্কৃত হয়েছেন।
এই বিষয়ে আহত ছাত্রদল কর্মী আরিফ বলেন, আমি ছাত্রদলের কর্মী হিসাবে চাঁদাবাজির বিরুদ্ধে মিছিল করেছি, বিক্ষোভ করেছি। সেজন্য অনেক সিনিয়র আমাকে নেতা সাবধান করেছিলেন, তাদের কথা না শোনায়, সবশেষ আজ আমার ওপর এই হামলা প্রমাণ করে চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললে কেও নিরাপদ নয়।
মোহাম্মদপুর থানা ছাত্রদলের আহ্বায়ক বশির উল্লাহ বশির বলেন, এসব হামলা করে চাঁদাবাজি মোহাম্মদপরে কেও করতে পারবে না। আরিফ চাঁদাবাজদের বিরুদ্ধে রাজপথে আমাদের সঙ্গে মিছিলে অংশ নেয়ায় কী তার ওপর হামলা? এসব করে কেও রক্ষা পাবে না। চাঁদাবাজ ও দখলবাজদরে স্থান এখানে হবে না।
এই বিষয়ে মোহাম্মদ পুর ছাত্রদলের সদস্য সচিব সাকিবুল হোসেন (বাবু) বলেন, ছাত্রদল প্রথম থেকেই চাঁদাবাজির বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা রাজপথে চাঁদাবাজির বিরুদ্ধে মিছিল করেছি, বিক্ষোভ করেছি। এতে অনেকের স্বার্থে হাত পড়েছে। সেজন্য আজ আরিফের ওপর এই ন্যাক্কারজনক হামলা করা হয়।
সাকিব বলেন, আমাদের হস্তক্ষেপে আহত আরিফকে উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে, আর তার বাবাকে জিম্মিদশা থেকে এনে পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছি।
এসব হামলা করে মোহাম্মদপুরে কোনও চাঁদাবাজ- দখলবাজের স্থান হবে না বলেও উল্লেখ করেন তিনি।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!