- প্রকাশিত: ১ মার্চ ২০২৬ ১২:২৬ এএম
খুবির প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান ভূঁইয়ার স্মরণে দোয়া ও ইফতার মাহফিল
খুবি প্রতিনিধি: সৈয়দ জাওয়াদ হোসেন সামি
খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের প্রতিষ্ঠাতা প্রধান প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান ভূঁইয়ার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অতিথি ভবনের টিচার্স ক্লাবে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
উপাচার্য বলেন, প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান ভূঁইয়া ছিলেন একাধারে নিবেদিতপ্রাণ শিক্ষক ও মানবিক গুণাবলিসম্পন্ন ব্যক্তিত্ব। সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি শিক্ষক-শিক্ষার্থীদের পথপ্রদর্শক হিসেবে কাজ করেছেন। তাঁর অবদান ও স্মৃতি ডিসিপ্লিনের অগ্রযাত্রায় চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের জ্যেষ্ঠ শিক্ষক প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। এছাড়া খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক পিপিএম এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার) বক্তব্য রাখেন।
ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ জাবের হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় স্বাগত বক্তব্য দেন সহযোগী অধ্যাপক ড. মোঃ তারেক বিন সালাম। আরও বক্তব্য দেন ডিসিপ্লিন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ শাফায়েত হোসেন ইমন, সাধারণ সম্পাদক মোঃ তাকদিউর রহমান মুকুট এবং শিক্ষার্থীদের সংগঠন ‘পেডন’-এর সভাপতি মোঃ জাহিদুর রহমান রাজিব।
স্মরণসভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং ইফতারের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস। এ সময় ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও অ্যালামনাই সদস্যরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
সোহাগ হাওলাদার, বরগুনা প্রতিনিধি:পবিত্র রমজান মাস উপলক্ষে বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নে ২০০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!