- প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬ ০৯:৫৫ এএম
গৌরনদীতে চেয়ারম্যান প্রার্থী কাফির সমর্থনে ৮ নম্বর ওয়ার্ডে মতবিনিময় সভা বক্তারা বললেন, শিক্ষা, যোগ্যতা ও মানবিক গুণাবলিতে কাফি একজন যোগ্য প্রার্থী
বিক্রম আকাশ গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তারিকুল ইসলাম কাফির সমর্থনে ৮ নম্বর ওয়ার্ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সমাদ্দার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন বাবু জগদীশ চন্দ্র বাড়ৈ। এতে বক্তব্য দেন মনোজ কুমার গোমস্তা, কাজী আসাদুজ্জামান, বাবু গণেশ চন্দ্র বাড়ৈ, শাহানাজ বেগম, জালাল সরদার, ধলু খান, অঞ্জু বৈদ্য, আব্দুল খালেক খান, শাহজাহান হাওলাদার ও সুভাষ বৈদ্য।
বক্তারা তাঁদের বক্তব্যে তারিকুল ইসলাম কাফির শিক্ষা, জ্ঞান, যোগ্যতা ও মানবিক গুণাবলির প্রশংসা করেন। তাঁরা তাঁকে চেয়ারম্যান পদে একজন যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করে তাঁর সমর্থনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় চেয়ারম্যান পদপ্রার্থী তারিকুল ইসলাম কাফি বলেন, তিনি নির্বাচিত হলে বার্থী ইউনিয়নকে একটি অসাম্প্রদায়িক, উন্নয়নমুখী ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। বিশেষ করে তরুণ প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা এবং মাদকমুক্ত সমাজ গঠন তাঁর অন্যতম অঙ্গীকার বলে জানান তিনি।
তিনি আরও বলেন, একটি সম্প্রীতিপূর্ণ, শান্তিপূর্ণ ও উন্নত ইউনিয়ন গঠনে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা নিয়ে কাজ করতে চান।
এই বিভাগের আরো খবর
-
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্র যেন এক অধরা ‘সোনার হরিণ’। এই হরিণের সন্ধানে যুগের পর যুগ উন্মুখ হয়ে আছে দেশের সাধারণ...
-
বরিশালের নিখোঁজ সিনিয়র সহকারী সিভিল জজ শেখ ফারহান নাদিমকে কুয়াকাটা থেকে উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। তাঁকে কুয়াকাটা থেকে উদ্ধার...
-
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী লকডাউন কর্মসূচি মোকাবিলায় বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!