- প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬ ০৯:১৯ পিএম
গোপালগঞ্জে একই দিনে ডিসি-এসপির বদলি, বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলার পরিস্থিতি বিবেচনায় একই দিনে জেলা প্রশাসক (ডিসি) মো: আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার (এসপি) মো: হাবীবুল্লাহকে বদলী করা হয়েছে।
এদিকে জেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
আজ রবিবার (১৫ নভেম্বর) পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রশাসন ও পুলিশ বিভাগের শীর্ষ দুই পদে এ রদবদলের সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী জানাগেছে, গোপালগঞ্জের বর্তমান জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে হবিগঞ্জের বর্তমান জেলা প্রশাসক জি এম সরফরাজকে গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলে ফেনীর বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপার গুরুত্বপূর্ণ দুই পদে একযোগে এই পরিবর্তন আনা হলো।
এদিকে, গোপালগঞ্জের আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ৬ প্লাটুনে মোট ১৫০জন বিজিবি সদস্য রায়েছে।
যশোর এরিয়ার বিজিবির রিজিওয়ান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, জেলার পরিস্থিতি সামাল দিলে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা অন্যান্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সাথে সরকারী সম্পত্তি ও জানমাল রক্ষায় কাজ করবে। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা ও দশমিনার বিভিন্ন খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলে ভাড়া কমানোর দাবি জানিয়েছেন জেলা...
-
সঞ্জিব দাস, গলাচিপা , পটুয়াখালী, প্রতিনিধি ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে গত তিনদিন ধরে টানা বৃষ্টিতে পটুয়াখালীর গলাচিপায় তরমুজ চাষিদের ব্যাপক ক্ষতি...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগ করেছেন ডুমুরিয়া ইউনিয়নের ৭ নম্বর...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!