শিরোনামঃ

বরিশালে পথশিশুদের যৌন শোষণ ও পাচার প্রতিরোধে মতবিনিময় সভা


অভ্যন্তরীণ পাচার ও যৌন শোষণ প্রতিরোধে পথশিশু ও ঝুঁকিপূর্ণ শিশুদের সেবার আওতায় আনতে বরিশালে বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির জেলা কার্যালয়ে এ সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর। উন্নয়ন সংগঠন ম্যাপের নির্বাহী পরিচালক শুভঙ্কর চক্রবর্তীর সভাপতিত্বে সভায় বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

সভায় যৌন শোষণের সর্বাধিক ঝুঁকিতে থাকা পথশিশুদের শনাক্তকরণ, তাদের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা, বিভিন্ন সংগঠনের কার্যক্রমের সমন্বয় এবং সেবা গ্রহণে রেফারেল প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বক্তারা বলেন, ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন। এ ক্ষেত্রে শিশুদের উপযোগী নগর গড়ে তোলা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে একটি কার্যকর শিশু সুরক্ষা নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় কাউনিয়া মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রুমা পারভীন, মহিলা বিষয়ক অধিদপ্তরের শিশু অধিকারবিষয়ক কর্মকর্তা মিরাজুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন বরিশালের প্রতিনিধি অগাস্টিন সরকার, সেইন্ট বাংলাদেশের প্রতিনিধি সিরাজুল ইসলাম, আভাসের প্রতিনিধি নাসরিন খানম, এসএমডিসির সভাপতি জুনায়েদ ডালিম এবং বাংলাদেশ বেতার ও চ্যানেল আইয়ের প্রতিনিধি সাঈদ পান্থ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?